কান-এর রেড কার্পেটে ছিঁড়ে গেল আলিয়ার বহুমূল্য হিরের হার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৯ পিএম, ২৬ মে ২০২৫ সোমবার
কান-এর রেড কার্পেটে ছিঁড়ে গেল বহুমূল্য হিরের হার! স্মার্টনেসেই সামলে নিলেন আলিয়া
বুদ্ধিমত্তার প্রমাণ দিলেন আলিয়া ভাট। কান-এর কার্পেটে আরেকটু হলে পোশাক বিভ্রাটের শিকার হতে হত, তবে বুদ্ধি খাটিয়ে তৎক্ষণাৎ যেভাবে পরিস্থিতির সামাল দেন আলিয়া, তাতে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ অনুরাগী তো বটেই, এমনকী বলিপাড়ার সহকর্মীরাও।
এক আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনী দূত হিসেবে কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলেন আলিয়া ভাট। ফ্রেঞ্চ রিভেরাঁয় মোট তিনটি লুকে ধরা দেন অভিনেত্রী। পয়লা দিনে প্যাস্টেল শেডের শিয়াপরেলি কালেকশনের বডিকন ড্রেসে চোখ ধাঁধিয়ে দেন। আবার কখনও বা রাতপার্টিতে তার পোশাকে ফুটে ওঠে নক্ষত্র সমাহার! আর সমাপ্তি অনুষ্ঠানের দিন ‘গুচ্চি’ ব্র্যান্ডের তৈরি কাস্টমাইজড শাড়ি পরে ইতিহাসে গড়ে ফেললেন কাপুরদের সুপারস্টার বউমা। কারণ এই প্রথম সংশ্লিষ্ট সংস্থার তরফে শাড়ি তৈরি করা হল। আর ধূসর রঙের জালবোনা সেই শাড়ি পরেই ফ্রেঞ্চ রিভেরাঁর লাল গালিচায় সমস্ত স্পটলাইট কেড়ে নিলেন আলিয়া ভাট। সেদিনই ঘটে এক কাণ্ড!
আলিয়া যখন রেড কার্পেটে দাঁড়িয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিচ্ছেন, তখন আচমকাই গলা থেকে খসে পড়ে যাচ্ছিল তার বহুমূল্য মালাবার গোল্ডস-এর সোনা এবং হিরের নেকলেস। তবে বিন্দুমাত্র ইতঃস্তত বোধ না করে প্রায় সকলের অগোচরেই আলতো করে ঘাড়ের কাছে হাত নিয়ে যান অভিনেত্রী। নেকলেসটিকে যথাস্থানে চেপে রেখে ঘাড়ে হাত দিয়ে পোজ দেন। আর সেই ছবিই এখন নেটভুবনে চর্চার শিরোনামে। প্রত্যুৎপন্নমতি আলিয়ার এহেন উপস্থিত বুদ্ধি প্রশংসা কুড়িয়েছে নেটপাড়ায়।
এদিকে অনেকে আবার গয়না প্রস্তুতকারক সংস্থাকে কটাক্ষ করেন এমন ভঙ্গুর হার তৈরি করার জন্য।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







