কাবলি ছোলা খেলে যেসব উপকার মেলে
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ৯ মে ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
সুস্থ আর ফিট থাকতে ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করেন অনেকেই। ওজন কমানোর জন্য সবার আগে ঠিক করে নিতে হয় কী খাবেন আর কী খাবেন না। বাড়তি ফ্যাট কমানোর জন্য যেমন মিষ্টি, ভাজাভুজি, অতিরিক্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাওয়া বন্ধ করতে হয়, তেমনি খেয়াল রাখতে হয় শরীরে যেন পুষ্টির অভাব না হয়।
ওজন কমানোর আগে তাই সঠিক খাওয়াদাওয়ার পরিকল্পনা করতে হয়। আপনি যদি ওজন নিয়ন্ত্রণের মিশনে থাকেন তাহলে নিশ্চিন্তে খাদ্যতালিকায় রাখতে পারেন কাবলি ছোলা। সাধারণ ছোলা থেকে কিছুটা বড় মাপের এই ছোলা খেতে যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্যের জন্য উপকারি।
তবে কেবল ওজন কমানো না। কাবলি ছোলার আরও অনেক উপকারিতা রয়েছে। রোজ কাবলি খেলে কী কী উপকার মিলবে, চলুন জেনে নিই-
ওজন কমায়
কাবলি ছোলায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার। ওজন কমানোর খাদ্যতালিকায় এই দু’টি উপাদানই বেশি পরিমাণে রাখতে বলেন পুষ্টিবিদরা। কারণ এই উপাদানগুলো যখন তখন খাওয়ার ইচ্ছেকে নিয়ন্ত্রণে রাখে। ফলে উল্টোপাল্টা খেয়ে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে না।
রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে
কাবলি ছোলায় থাকা ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পাশাপাশি এটি রক্তের লিপিডের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে।
হাড়ের স্বাস্থ্য ভালো রাখে
হাড়ের স্বাস্থ্যও ভালো রাখতে সাহায্য করে কাবলি ছোলা। কারণ এতে আছে ভিটামিন কে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ। এগুলো হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী।
খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়
কাবলি ছোলায় থাকা ফাইবার ‘খারাপ কোলেস্টেরল’ বা এলডিএল কমায়। এটি ‘ভালো কোলেস্টেরল’ বা এইচডিএলের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। তাই যারা উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তাদের জন্য কাবলি একটি উপকারি খাবার।
স্নায়ুতন্ত্রের জন্য উপকারি
কাবলি ছোলায় আছে বি৯ ভিটামিন অর্থাৎ ফোলেট। এটি স্নায়ুতন্ত্রের কাজে সাহায্য করে। পাশাপাশি মস্তিষ্কের বিকাশ এবং পেশির গঠনেও কার্যকরী ভূমিকা রাখে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







