কার্বাইডে পাকানো আম খেলে কী সমস্যা হতে পারে
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৭ মে ২০২৩ শনিবার
প্রতীকী ছবি
কৃত্রিম পদ্ধতিতে রাসায়নিক ব্যবহার করে পাকানো আম সহজে আলাদা করা যায় না। তাই কেনার আগে একটু সচেতন থাকা জরুরি। কৃত্রিম ভাবে পাকানো আম খেলে কী কী সমস্যা হতে পারে?
আমের মৌসুমে রোজ পাতে এক টুকরো আম থাকবে না, তা কী করে হয়! আম খেতে যারা ভালবাসেন, গরমকালের জন্য তারা অপেক্ষা করে থাকেন। বাজারে গিয়ে আম দেখতে পেলেই তা বাড়ি নিয়ে আসার জন্য উচাটন হয় মন। তবে পাকা আম দেখলেই তা সঙ্গে সঙ্গে ঝুলিতে ভরে নেওয়া কিন্তু ঠিক হবে না। অনেক সময় রাসায়নিক ব্যবহার করেও আম পাকানো হয়। কার্বাইড তো আম পাকানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় সবচেয়ে বেশি। কৃত্রিম পদ্ধতিতে রাসায়নিক ব্যবহার করে পাকানো আম সহজে আলাদা করা যায় না। তাই কেনার আগে একটু সচেতন থাকা জরুরি। কৃত্রিম ভাবে পাকানো আম খেলে কী কী সমস্যা হতে পারে?
কার্বাইডে পাকানো আম খেলে যে সব অসুখ হতে পারে: বমি, ডায়েরিয়া, অতিরিক্ত দুর্বলতা, বদহজম, মাথাব্যথা, বুকে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। এগুলি খুবই প্রাথমিক উপসর্গ। এ ছাড়াও রাসায়নিকের বিক্রিয়ায় শরীরে আরও গুরুতর সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘ দিন ধরে এই ধরনের রাসায়নিক শরীরে প্রবেশ করার ফলে আলসার, এমনকি চোখের নানা সমস্যাও জন্ম নিতে পারে।
রাসায়নিক ব্যবহার করে পাকানো আম যদি অন্য কোনও খাবারের মাধ্যমে শরীরে যায়, তা হলে তার প্রভাব এক রকম হবে। কিন্তু সরাসরি এমন আম খেলে সঙ্গে সঙ্গে কাশি, অ্যালার্জি, মাথাব্যথার মতো সমস্যাও দেখা দেওয়ার আশঙ্কা অমূলক নয়।
কৃত্রিম পদ্ধতিতে পাকানো আম খাওয়ার ফলে ‘হাইপক্সিয়া’ হওয়ার আশঙ্কাই সবচেয়ে বেশি। এই অসুখে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন প্রতিটি কোষে পৌঁছতে পারে না। সেই কারণেই বিভিন্ন সমস্যা দেখা দেয়।
কার্বাইডে পাকানো আম চিনবেন কী করে: রাসায়নিক পদ্ধতিতে পাকানো আম বোঝা যায় কয়েকটি বৈশিষ্ট্য দেখে। তাই আম কেনার আগে কয়েকটি বিষয় যাচাই করে নেওয়া জরুরি। পাকা আমের গায়ে যদি সবুজ আভা থাকে, তা হলে এই আভার কারণ হতে পারে কার্বাইড। আবার আমের আকারও কিন্তু বড় একটা বিষয়। আমের আকার খুব ছোট মনে হলে না কেনাই ভাল।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








