কাল শুরু সংসদের শীতকালীন অধিবেশন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের চলতি বছরের প্রথম অধিবেশন অর্থাৎ শীতকালীন অধিবেশন আগামী সোমবার (১৮ জানুয়ারি) শুরু হচ্ছে। সংসদের রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন।
বর্তমান সংসদের একাদশ অধিবেশন গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদ আহ্বান করেন যা বিকেল সাড়ে ৪টায় শের-ই-বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে। গত ২১ ডিসেম্বর মন্ত্রিপরিষদ রাষ্ট্রপতির বক্তব্যের খসড়া অনুমোদন দিয়েছে।
একাদশ জাতীয় সংসদের ১০ম অধিবেশন গত ২০ নভেম্বর মূলতবি করা হয়। ৫৯ দিন পর ১১তম অধিবেশন শুরু হতে যাচ্ছে।
প্রতি বছরের মতো ওই দিন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারের কার্যক্রম তুলে ধরে ভাষণ দেবেন।
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবারের অধিবেশনও সংক্ষিপ্ত করা হচ্ছে। অধিবেশনটি মাত্র ১০ থেকে ১২ কার্যদিবস চলতে পারে। এই অধিবেশনেও স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক সংসদ সদস্য অংশ নেবেন। তবে প্রথম দিন যেহেতু রাষ্ট্রপতি ভাষণ দেবেন এজন্য প্রথম দিন সব সংসদ সদস্যরা (এমপি) অধিবেশনে অংশ নিতে পারবেন।
এরপর রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জানিয়ে সংসদে আনা প্রস্তাবের ওপরের আলোচনা অনুষ্ঠিত হবে। এই সময় প্রতিদিন ৭০/৮০ জনের উপস্থিতির টার্গেট নিয়ে সর্বোচ্চ ৯০ জন সংসদ সদস্যকে অধিবেশনে অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে।
সাধারণত সংসদের শীতকালীন অধিবেশন দীর্ঘ হয়। বছরের প্রথম এই অধিবেশন ৩০ থেকে ৩৫ কার্যদিবস চলে। কিন্তু করেনা পরিস্থিতির কারণে এবারের অধিবেশন সংক্ষিপ্ত করে ১২ থেকে ১৪ কার্যদিবস চলতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। যারা করোনা পজিটিভ হবেন তারা অধিবেশনে অংশ নিতে পারবেন না।
-জেডসি
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











