কিশোরীর আত্মহত্যার মামলায় ধর্ষকের ৪০ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার
কিশোরীর আত্মহত্যার মামলায় ধর্ষকের ৪০ বছরের কারাদণ্ড
জয়পুরহাট জেলার সদর উপজেলার হরিপুরর গ্রামে ধর্ষিতা কিশোরীর আত্মহত্যার ঘটনা সংক্রান্ত মামলার রায়ে ধর্ষকের ৪০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
বৃহষ্পতিবার দুপুরে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় ঘোষণা করেন। আদালত ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ৩০ জুন দুপুরে জয়পুরহাটের হরিপুর উত্তরপাড়া গ্রামের কিশোরী মেয়ে খাতিজা বেগম বাড়ির পাশে নিজেদের ক্ষেতে যায়। সেখানে মেয়েটিকে একা পেয়ে একই গ্রামের আবুল কালামের ছেলে মাসুদ রানা তাকে জোর করে তুলে নিয়ে পাশের পাট ক্ষেতে গিয়ে ধর্ষণ করে। খাতিজার আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে মাসুদ রানা পালিয়ে যায়। ওই ঘটনার জেরে লোকলজ্জা ও অভিমানে ১ দিন পর ২ জুলাই খাতিজা নিজ শয়ন কক্ষে বিষপানে আত্মহত্যা করে।
এ ব্যাপারে খাতিজার বাবা হেলালুদ্দিন বাদী হয়ে পর দিন ৩ জুলাই জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাসুদ রানাকে আসামী করে একটি মামলা করেন। দীর্ঘ শুনানী শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. রুস্তম আলী আজ বৃহষ্পতিবার ধর্ষক মাসুদ রানাকে ৪০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। ধর্ষক মাসুদ রানা এখনও পলাতক রয়েছে। তার অনুপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন বিচারক।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি এ্যাডভোকেট ফিরোজা চৌধুরী।
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে কমেছে সোনা ও রুপার দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা