কুমিল্লায় বিয়ের ১৭ দিনের মাথায় নববধূকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০২ এএম, ১২ নভেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
কুমিল্লার নাঙ্গলকোটে ঝর্ণা আক্তার (১৮) নামে এক নববধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। ঝর্ণা ওই গ্রামের চা দোকানদার আবদুল জলিলের মেয়ে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় পাশের জয়নাল আবেদীনের স্ত্রী আবদুল জলিলের ঘরের ভেতরে মারধরের শব্দ শুনতে পান। পরে দোকানে গিয়ে আবদুল জলিলকে খবর দেন। আবদুল জলিল ঘরে এসে দেখেন, তার মেয়ে লুটিয়ে পড়ে আছে। এ সময় আবদুল জলিলের চিৎকার শুনে স্থানীয়রা এসে ঝর্ণাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৭ দিন আগে উপজেলার জোড্ডা গ্রামে ফুফাতো ভাই আবদুল্লার সঙ্গে মোবাইল ফোনে বিয়ে হয় ঝর্ণার। নিহতের বাবা আবদুল জলিল বলেন, খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখেন, তার মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। রক্তে পুরো ঘর ভেসে গেছে। তিনি অভিযোগ করেন, কয়েক দিন আগে তার মেয়ের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। এ নিয়ে তার ছেলে শাহীনের স্ত্রী কলি আক্তার ও তার মেয়ের এক বান্ধবীর সঙ্গে বাগ্বিবিতণ্ডা হয়। তার ধারণা, ফোন চুরির ঘটনা তার মেয়ের জন্য কাল হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ফাঁসি দাবি করেছেন তিনি।
নাঙ্গলকোট থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








