কুমিল্লায় ১ লাখ ৮০ হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
কুমিল্লা শিক্ষা বোর্ড। ফাইল ছবি।
কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ৮০ হাজার পরীক্ষার্থী। কুমিল্লা বোর্ডের অধীনে ৬টি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮০ হাজারে ৫২৭ জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ৭৪ হাজার ৯৮১ জন এবং মেয়ে পরীক্ষার্থী ১ লাখ ৫ হাজার ৫৪৬ জন। কুমিল্লায়, নোয়াখালী, ফেণী, লক্ষীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ১ হাজার ৭ শ ৮৪টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ২৭৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. নিজামুল করিম বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনীর সহায়তায় পরীক্ষার্থীরা নির্বিঘœ পরিবেশে যেন পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা নেয়া হয়েছে। কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থীর সংখ্যা কুমিল্লা জেলায়, ৬২ হাজার ৪৬৯ জন। নোয়াখালী জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ৮৫৫ জন, ফেণী জেলায় ১৭ হাজার ২৯৮ জন, লক্ষীপুর জেলায় ১৬ হাজার ২৯২ জন, চাঁদপুর জেলায় ২৭ হাজার ৪৬৩ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২৫ হাজার ১৫০ জন।
বিভাগ ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় প্রায় সমান সংখ্যক পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছেন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ৭৩৭জন, মানবিক বিভাগে ৬০ হাজার ২৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৯ হাজার ৪৯৭ জন।
বোর্ড চেয়ারম্যান ড. নিজামুল করিম আরো জানান, কুমিল্লা বোর্ড ৬টি ভিজিল্যান্স টিম গঠন করেছে। তারা পরীক্ষার সকল বিষয় পর্যবেক্ষণ করবেন। এছাড়া ৬ জেলায়ই পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে সকল নিয়ম ও আইন সম্বলিত বিজ্ঞাপন প্রচার করা হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, এসএসসি পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা দিতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। পরীক্ষার সময় সড়কে যেন যানজট তৈরি না হয় সে ব্যাপারে সচেষ্ট থাকতে বলা হয়েছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

