কুমিল্লা শহরে অতিথি পাখিতে মুখরিত পুকুর-দীঘি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
কুমিল্লা শহরে অতিথি পাখিতে মুখরিত পুকুর-দীঘি
কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসছে। বিশেষত শহরতলীর কয়েকটি পুকুর-দীঘিতে নামছে নানা রঙের পাখি। কুমিল্লা আদর্শ সদর উপজেলার চম্পকনগর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি পুকুরে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি নেমেছে।
সেখানে গিয়ে দেখা যায়, পুকুরের উপর অতিথি পাখি উড়ে বেড়াচ্ছে। পাখির কিচির-মিচির শব্দে মুখরিত চারপাশ। কিছু পাখি পুকুরে ভাসছে, পাশাপাশি কচুরিপানার ফাঁকে খাবার সংগ্রহ করছে। পুকুর পাড়ে গিয়ে পাখির প্রদর্শনী দেখছে কিশোর-তরুণের দল।
পুকুরের মালিক গাজী রিয়াজ মাহমুদ বলেন, গত তিন বছর ধরে অতিথি পাখিদের অভয় আশ্রম হয়ে উঠেছে এ পুকুরটি। পাখিগুলোর কেউ যেন তাদের ক্ষতি না করতে পারে সেদিকে লক্ষ্য রাখি।
ওয়াইল্ড ওয়াচ ইনফো কুমিল্লার পরিচালক জামিল খান বলেন, কুমিল্লা নগরীর ধর্মসাগর, ছোটরা জলায় আগে অতিথি পাখি নামতো। পরিবেশ নষ্ট হওয়ায় সেখানে পাখি নামে না। শীতপ্রধান দেশের পাখিরা অতিথি হয়ে আসে আমাদের দেশে। একটু উষ্ণতার আশায় হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসে। খুঁজে নেয় নির্জন স্থান, জলাশয় ও বনাঞ্চল।
তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনক হল, অতিথি পাখিরা এদেশে অতিথি হয়ে থাকতে পারছে না। শিকারীর হাতে তারা ধরা পড়ছে। পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কুমিল্লার পুকুরগুলোতে পাখি নামার পরিবেশ করে দেয়া উচিত।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক অমিতাভ কুমার বাড়ৈ জানান, সাইবেরিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়া, ফিনল্যান্ড, তিব্বতের উপত্যকা অঞ্চল থেকে প্রতিবছর অতিথি পাখি আসে। পাখিগুলোর মধ্যে রয়েছে বালিহাঁস, রাজহাঁস, মানিকজোড়, গাংকবুতর, চিনাহাঁস, নাইরাল ল্যাঙ্গি, ভোলাপাখি, হারিয়াল, বনহুর, বুরলিহাস ও সিরিয়া পাতিরা প্রভৃতি।
তিনি জানান, পাখিরা আবর্জনা খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এছাড়া এদের বিষ্ঠায় ফসফরাস রয়েছে। এই বিষ্ঠা সবজি উৎপাদনে সহায়ক। তাই পাখি রক্ষায় আমাদের সবার ভূমিকা প্রয়োজন।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল






