ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২৩:৫৭:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

কুড়িগ্রামে পানিবন্দী অন্তত ৬০ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫২ পিএম, ১৫ জুলাই ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিপদসীসমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধরলা ও দুধকুমারের পানি। অন্যদিকে ব্রহ্মপুত্র তিস্তার পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এতে প্লাবিত হয়ে পড়েছে জেলার নিম্নাঞ্চলসহ  চরাঞ্চলেগুলো। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৬০ হাজার মানুষ। অনেক চরাঞ্চলের ঘর বাড়ি ও নিচু এলাকার কাঁচা-পাকা সড়ক তলিয়ে থাকায় দুর্ভোগ বেড়েছে এসব এলাকার মানুষের। 

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, কুড়িগ্রামের নদনদীর পানি বৃদ্ধি পর বর্তমানে কিছুটা স্থিতিশীল অবস্থায় থাকলেও এখনও দুধকুমার ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী ২-১ দিনের মধ্যে ধরলা, দুধকুমারের পানি কমতে শুরু করলেও ব্রহ্মপুত্রের পানি বাড়তে পারে বলে আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের।