ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১১:০৯:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচ জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

'কৈশোরে মাতৃত্ব' শীর্ষক জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ: দেশে ৬৬ শতাংশ নারীর বিয়ে হয় কিশোরী বয়সে

আপডেট: ০৮:০৬ এএম, ৩১ অক্টোবর ২০১৩ বৃহস্পতিবার

Picস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা : বাল্যবিবাহ বাংলাদেশের জনসংখ্যার জন্য সবচেয়ে বড় হুমকী৷ এশিয়ার মধ্যে কিশোরী গর্ভধারণের হার বাংলাদেশে সবচেয়ে বেশি৷ প্রতিবছর প্রায় ৩০ লাখ শিশুর জন্ম হচ্ছে এবং শিশুসহ প্রায় ১০ লাখ লোক মারা যাচ্ছে৷ দেশের জনসংখ্যা ২০ কোটিতে পৌঁছলে তা স্থিতিশীল হবে৷ এ অবস্থার সৃষ্টি হবে আরও প্রায় ৪০ বছর পর ২০৫০ সাল নাগাদ৷ তখন বছরে জন্ম ও মৃতু্যর সংখ্যা সমান হবে৷ জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) 'বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০১৩' প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য দেওয়া হয়৷ বুধবার রাজধানীর একটি হোটেলে ইউএনএফপিএ এ উপলক্ষে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করে৷ ইউএনএফপিএর বার্ষিক প্রতিবেদনের মূল বিষয়বস্তু উপস্থাপনের সময় যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পপুলেশন কাউন্সিলের এ দেশীয় প্রতিনিধি ওবায়দুর রব বলেন, প্রতিবছর প্রায় ৩০ লাখ শিশুর জন্ম হচ্ছে৷ অন্যদিকে প্রতিবছর শিশুসহ প্রায় ১০ লাখ লোক মারা যাচ্ছে৷ মৃতু্যর পর প্রতিবছর ২০ লাখ লোক জনসংখ্যার সঙ্গে যুক্ত হচ্ছে৷ তিনি বলেন, এই অবস্থা আরও প্রায় ৪০ বছর চলবে৷ এরপর জন্ম ও মৃতু্যর সংখ্যা সমান হবে বলে ধারণা করা হচ্ছে৷ বাংলাদেশের পরিসংখ্যান তুলে ধরে ওবায়দুর রব বলেন, প্রতিবছর দেশে ১০ থেকে ১২ লাখ বিয়ে হয়৷ এর মধ্যে প্রায় এক লাখ ৭০ হাজার কিশোরীর বিয়ে হয় বয়স ১৫ বছর হওয়ার আগেই৷ যা দ্রুত জনসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে৷ অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন বলেন, বাংলাদেশে ৬৬ শতাংশ নারীর বিয়ে হয় কিশোরী বয়সে৷ ইউএনএফপিএর এ দেশীয় প্রধান কর্মকর্তা প্রনচাই সুচিতা জানান, ইউএনএফপিএ জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয়কে প্রতিপাদ্য করে বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে৷ ২০১৩ সালের প্রতিবেদনের বিষয় 'কৈশোরে মাতৃত্ব'৷ তিনি বলেন, কিশোরী বয়সে মা হওয়া সারা পৃথিবীরই সমস্যা৷ এশিয়ার মধ্যে কিশোরী গর্ভধারণের হার বাংলাদেশেই সবচেয়ে বেশি৷ ১১৬ পৃষ্ঠার প্রতিবেদনে বিশ্বব্যাপী কৈশোরে মাতৃত্বের বোঝা, মাতৃত্বের কারণে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, শিক্ষা ও উত্‍পাদনশীলতার ওপর এর প্রভাব, কিশোরীদের রক্ষায় পৃথিবীর কোথায় উল্লেখযোগ্য কী কাজ হচ্ছে, করণীয় বিষয়ে তথ্য-উপাত্ত দিয়ে আলোচনা করা হয়েছে৷ প্রতিবেদনে বলা হয়েছে, সারা পৃথিবীতে বছরে ৭০ হাজার কিশোরী মারা যায় গর্ভধারণ ও প্রসবজনিত জটিলতায়৷ ওবায়দুর রব বলেন, বাংলাদেশে এই সংখ্যা দুই হাজার৷ 'কৈশোরে মাতৃত্ব : কৈশোরে গর্ভধারণ, প্রতিবন্ধকতা ও তা প্রতিরোধ' শিরোনামে প্রতিবেদনের শুরুতে ইউএনএফপিএর নির্বাহী পরিচালক বাবাটুন্ডে অসোতিমেহিন বলেছেন, যখন একজন কিশোরী গর্ভবতী হয়, তখন নাটকীয়ভাবে তার বর্তমান ও ভবিষ্যত্‍ বদলে যায়, ভালো কিছু দুর্লভ হয়ে পড়ে৷ তার শিক্ষাজীবন শেষ হয়ে যেতে পারে, তার কাজের সম্ভাবনা উবে যায়৷ ৩১ অক্টোবর' ২০১৩