কোটা আন্দোলন নিয়ে যা বললেন চঞ্চল-তিশা-ভাবনা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৬ এএম, ১৮ জুলাই ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলার প্রতিবাদের সরব হয়েছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন তারা। চঞ্চল চউধুরী, তানজিন তিশা, আশনা হাবিব ভাবনাও শামিল হলেন এবার।
নিজের ফেসবুকে চঞ্চল লিখেছেন, ‘পেশাগত কাজে প্রায় বিশ দিন আমেরিকা থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কয়দিন নিউজগুলো দেখে হতবাক হয়েছি… হয়েছি শোকাহত!’
এরপর প্রশ্ন তুলে অভিনেতা লিখেছেন, ‘সমাধানের অন্য কোন পথ কি খোলা ছিলো না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝড়িয়ে সুষ্ঠু সমাধান করা যেতো না?’
এরপর পর্দার কালুয়া লিখেছেন, ‘যা ঘটে গেলো এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয়বিদারক, মর্মান্তিক এবং সভ্যতা বর্হিভূত! আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝিনা! শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝড়ে গেল, তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো, তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক!‘ সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলার প্রতিবাদের সরব হয়েছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন তারা।
এদিকে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা লিখেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরা আগামীর দেশ গড়ার কারিগর। কিন্ত আজ ভালো নেই আমার দেশ,আমার শহর। শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক। খুব দ্রুত চলমান সংকটের সমাধান হবে সেটাই প্রত্যাশা করছি।
একই সুরে কথা বলেছেন ভাবনা। তিনি লিখেছেন, আমার দেশ আমার গর্ব । রক্তের বিনিময়ে পাওয়া আমাদের বাংলাদেশ। আর কোনো মা - বাবার বুক খালি হতে পারে না। সব সংঘাতের শেষ হোক । সবার জীবনের মূল্য আছে।
চলমান এ ইস্যু নিয়ে কথা বলেছেন তারকাদের আরও অনেকে। সালমান মুক্তাদির, তাসরিফ খান, শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমানসহ অনেকে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











