কোরবানির পশু নিয়ে আনন্দে মেতেছে রাজধানীর শিশুরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ এএম, ৬ জুন ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
কোরবানির ঈদ কড়া নাড়ছে দরজায়। উৎসবে মেতে উঠেছে মুসলিম জামানা। উৎসবে মেতেছে বাংলাদেশের মানুষেরা। শনিবার সকালে ঈদের নামাজ শেষে শুরু হয়ে যাবে পশু কোরবানি।
এরই মধ্যে অনেকে কোরবানির পশু কেনা শেষ করেছেন, যাদের বাকি আছে তারা আজকালের মধ্যে কেনা শেষ করবেন।
ঢাকায় এখন বাসা-বাড়িগুলোর সামনে, অলিতে-গলিতে কিংবা গ্যারেজে দেখা যাচ্ছে বিভিন্ন আকৃতির গরু-ছাগল। এসব পশু ঘিরে শিশুদের উচ্ছ্বাস ও আনন্দ বেড়ে গেছে বহু গুণ।
কোরবানির পশুর সঙ্গে আনন্দে মেতেছে শহরের শিশুরা
শহুরে জীবনে গৃহপালিত পশু-পাখি তো দূরে থাক, কংক্রিট আর পিচ ঢালাইয়ের ভিড়ে মাটির দেখা পাওয়াই ভার।
রাজধানীতে বেড়ে ওঠা শিশু-কিশোররা ‘গরু একটি গৃহপালিত পশু, এটি ঘাস খেতে পছন্দ করে’, কিংবা ‘কাঁঠাল পাতা ছাগলের প্রিয় খাবার’ এসব পাঠ্য বইয়ের পাতায় পড়া আর রচনা হিসেবে পরীক্ষার খাতায় লেখার মধ্যেই সীমাবদ্ধ। তবে, কোরবানির ঈদকে কেন্দ্র করে বাসা বাড়ির নিচে একাধিক গরু-ছাগলের উপস্থিতি ছোট্ট শিশুদের দিয়েছে বাড়তি আনন্দ। গরু-ছাগলকে নিজ হাতে ঘাস, খড়, ভূসি, পানি খাওয়ানো এবং কাছে ঘেঁষার চেষ্টা তাদের উৎফুল্লতা বাড়িয়ে দিয়েছে কয়েক গুন।
শুক্রবার (৬ জুন) বিকেলে মালিবাগে টুটুল লজে বেশ কয়েকজন শিশুকে দেখা গেলে নিজেদের বাসার আঙ্গিনায় গরুকে ঘাস খাওয়ানোর জন্য হুটপোটি করছে। হাতে কাঠাল পাতা নিয়ে গরুকে খাওয়াতে চেষ্টা করছে ওরা।
নয় বছর বয়সী সরকার জারাফ নিয়াজ বললো, আমাদের গরুটা অনেক ভালো, শান্ত। কাছে গেলেও গুঁতো দেয় না। আমরা ওকে খাওয়াতে পাড়ি, পানি দেই।
দশ বছরের কাজী রায়ান বলে, আমরা ওকে নিয়ে অনেক মজা করছি। কাল এই গরুকে কোরবানি দিয়ে দিলে আমাদের অনেক কষ্ট লাগবে।
ধানমন্ডি ৪ নম্বর রোডে দেখা গেলো কোরবানির পশুকে ঘিরে শিশু-কিশোরদের আনন্দ-উচ্ছ্বাস। প্রতিটি বাসার সামনে একাধীক গরু-ছাগল বেঁধে রাখা হয়েছে। শিশুকিশোরের রা তাদের নিয়ে উল্লাস করছে।
মানহা নামের এক শিশু বললো, এই প্রথমবার আমি বাবার সাথে হাঁটে গিয়েছিলাম। সেখান থেকে নিজেই পছন্দ করে এই গরু কিনে এনেছি। বাসার নিচে গ্যারেজেই বেঁধে রাখা হয়েছে। আমরাই নিজ হাতে খাবার দিয়েছি। অনেক আনন্দ লাগছে।
আগামীকাল শনিবার সারা দেশে যথাযোগ্য মর্যাদা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সারা দেশে উদযাপিত হবে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এদিন ঈদের নামাজের পরই আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যার যার সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন। অবশ্য জিলহজ্ব মাসের ১০ তারিখ ছাড়াও ১১ ও ১২ তারিখেও কোরবানি করা যাবে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




