কোরবানি ঈদের আগেই এসব মশলা সংরক্ষণ করুন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
কোরবানি ঈদ মানেই গরু বা খাসির মাংস, আর মাংস মানেই সুস্বাদু রান্না। কিন্তু সেই রান্নার স্বাদ নির্ভর করে মূলত সঠিক মশলার ব্যবহারের উপর। কোরবানির ঈদের আগে হঠাৎ করে বাজারে ভিড়, পছন্দের জিনিস না পাওয়ার কারণে রান্নার পরিকল্পনায় বিঘ্ন হয়। তাই ঈদের প্রস্তুতির অংশ হিসেবে আগেভাগেই কিছু প্রয়োজনীয় মশলা মজুদ করে রাখা জরুরি।
চলুন জেনে নেওয়া যাক, কোরবানি ঈদের আগে কোন কোন মশলা মজুদ রাখা জরুরি এবং কীভাবে তা সংরক্ষণ করবেন।
পেঁয়াজ-আদা- রসুন: পেঁয়াজ, আদা ও রসুন ছাড়া মাংস রান্না কল্পনাও করা যায় না। ঈদের আগে এগুলোর দাম বেড়ে যাওয়া খুবই সাধারণ ঘটনা। তাই আগেই কিনে সংরক্ষণ করুন। কেনার পর এগুলো শুকনো ও ঠাণ্ডা স্থানে রাখুন। পচন ঠেকাতে ঝুড়িতে বা কাগজে মুড়িয়ে রাখতে পারেন। রসুন বেশি দিন ভালো রাখতে চাইলে খোসা ছাড়িয়ে ফ্রিজে কিংবা তেল দিয়ে সংরক্ষণ করতে পারেন। আদা কেটে বা বেটেফ্রিজে রেখে দিন। চাইলে আইস কিউব ট্রেতে দিয়েও ছোট ছোট করে সংরক্ষণ করতে পারেন।
হলুদ গুঁড়া: হলুদ শুধু রঙ ও স্বাদের জন্য নয়, জীবাণুনাশক হিসেবেও কাজ করে। ঈদের আগে এটিও মজুদ করতে পারেন। শুকনো বয়ামে ভরে ঠাণ্ডা স্থানে রাখুন। বাজার থেকে কেনার সময় ভালো মানের বিশুদ্ধ হলুদ কিনুন, প্রয়োজনে নিজে বেটে নিন।
লবণ: সব ধরনের রান্নায় লবণ অপরিহার্য। লবণ ভালোভাবে মুখবন্ধ পাত্রে রাখুন যেন আর্দ্রতা না পায়। চাইলে পাথরের লবণ বা সোল্টও সংগ্রহ করে রাখতে পারেন।
জিরা (গুঁড়া ও আস্ত): মাংসের রান্নায় জিরা স্বাদ ও গন্ধ বাড়ায়। আস্ত জিরা শুকিয়ে গুঁড়া করে রাখলে দীর্ঘদিন ভালো থাকে। বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন।
ধনে (গুঁড়া ও আস্ত): ধনে গুঁড়া দিয়ে ঝোল বা ভুনার স্বাদ বাড়ে। ধনে গুঁড়া ফ্রিজে না রেখে শুকনো স্থানে রাখুন। ভালো হলে আস্ত ধনে কিনে নিজে ভেজে গুঁড়া করতে পারেন।
গরম মশলা (দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ফল, জায়ত্রি): গরুর কাবাব, কোর্মা কিংবা তেহারির জন্য গরম মশলা অপরিহার্য। এসব মশলা আলাদা আলাদা পাত্রে রেখে শুকনো স্থানে রাখুন। গুঁড়া করলে স্বাদ তাড়াতাড়ি কমে যায়,ল। তাই প্রয়োজনে ব্যবহার করার সময় গুঁড়া করাই ভালো।
মরিচ (শুকনা ও গুঁড়া): ঝাল পছন্দ করেন যারা, তাদের জন্য শুকনা মরিচ ও মরিচ গুঁড়া চাই-ই চাই। ভেজালমুক্ত শুকনা মরিচ ও গুঁড়া সংগ্রহ করুন। গুঁড়া মরিচ বেশি দিন রাখলে স্বাদ কমে যেতে পারে, তাই পরিমাণমতো সংরক্ষণ করুন।
কাসুন্দি ও সরিষা: মাংস ম্যারিনেট করার জন্য বা বিশেষ রান্নায় সরিষা ও কাসুন্দি ব্যবহার হয়। এটি ফ্রিজে রাখলে বেশি দিন ভালো থাকে।
তেল (সরিষা, সয়াবিন বা ঘি): ভাজা বা কষানো রান্নায় ভালো মানের তেল বা ঘি প্রয়োজন হয়। ঈদের আগেই পরিমাণমতো তেল কিনে রাখুন। ঘি ফ্রিজে রেখে ব্যবহার করলে অনেক দিন ভালো থাকে।
অতিরিক্ত কিছু মশলা: কোরবানির ঈদে বিশেষ রান্নার জন্য বিশেষ কিছু মশলা কিনে রাখতে পারেন। কাবাব মশলা, তন্দুরি মশলা, বিফ মসলা, বারবিকিউ সস, গোল মরিচ, শুকনা পুদিনা পাতা বা ধনে পাতা, সাদা গোল মরিচ। এসব মশলা রান্নার স্বাদ বাড়িয়ে দিবে।
ঈদের সময় বাজারের ভিড়, মূল্য বৃদ্ধি বা খারাপ মানের পণ্যে না গিয়ে এখনই পরিকল্পনা করে প্রয়োজনীয় মশলা মজুদ করে রাখুন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







