ক্রিকেটার নাহিদাকে ‘অশালীন’ মন্তব্য, তোপের মুখে ধারাভাষ্যকার
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৪ পিএম, ১০ মে ২০২৩ বুধবার
বল করছেন নাহিদা আক্তার। ছবি: সংগৃহীত
ম্যাচ চলাকালে বাংলাদেশের নারী স্পিনার নাহিদা আক্তারকে নিয়ে অশালীন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়েছেন শ্রীলংকান ধারাভাষ্যকার রোশান আবেসিংহে। এই মন্তব্যের জন্য পরে ক্ষমা চাইতেও বাধ্য হয়েছেন তিনি। খবর ডেইলি মেইলের।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ মে) বাংলাদেশ ও শ্রীলংকার নারীদের মধ্যকার ১ম টি-টোয়েন্টি ম্যাচে। ইনিংসের ১৩তম ওভারে বল করছিলেন নাহিদা। তার করা তৃতীয় বলটি ‘নো’ ডাকেন আম্পায়ার। সে সময় রোশান বলেন, ‘এই নো বল ক্ষমার অযোগ্য। এর দুটি কারণ। এক, স্পিনার নো বল করেছে। দুই, একজন নারী নো বল করেছে। নারীদের পা বেশি দূর যায় না। তাই তাদের নো বল করা উচিত নয়।’
পরে অবশ্য রিভিউতে দেখা যায়, বল করার সময়ই অসতর্কতার কারণে নাহিদার হাতে লেগে স্ট্যাম্প বেল পরে যায়। তার পা ক্রিজের ভেতরেই ছিল। বেল পরে যাওয়ার কারণে নো ডাকেন আম্পায়ার। সে সময় আবেসিংহের মন্তব্য, ‘সে কথাই বলছিলাম আমি। একজন নারীর পা বেশি দূরে যাওয়ার কথা না।’
ধারাভাষ্যের এই অংশটুকু সামজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আবেসিংহের সমালোচনা শুরু করেন অনেকে। নারী ক্রিকেটের ধারাভাষ্যকার জর্জ হিথ তো আবেসিংহেকে আর ধারাভাষ্য না দিতেই বলেছেন।
ধারাভাষ্যের সেই অংশটুকু টুইটারে শেয়ার করে হিথ বলেছেন, ‘নারী ক্রিকেটের ধারাভাষ্য থেকে এই ধারাভাষ্যকারকে বহিষ্কার করা উচিত।’
পরে এ ঘটনায় ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছেন আবেসিংহে। তিনি বলেছেন, জর্জি (জর্জ হিথ), যদি আপনি বা কেউ এ ঘটনায় ক্ষুব্ধ হন, তার জন্য আমি নিঃশর্ত ক্ষমা চাইছি। আমি কাউকে হেনস্থা করার জন্য এই কথা বলিনি। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেই কথাটি বলছিলাম। তারপরও আমি ক্ষমা চাইছি।’
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




