ক্রিকেটের গানে আসিফের সঙ্গে পূজা-ঐশ্বর্য্য
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২২ মে ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
২০০৪ সালে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে একটি গান করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। ‘সাবাস বাংলাদেশ’ শিরোনামের সেই গানটি তখন দেশজুড়ে আলোড়ন তোলে। ১৫ বছর পর আবারও বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে নতুন একটি গানে কণ্ঠ দিলেন আসিফ।
‘প্রাণে প্রাণে আওয়াজ তোল’ শিরোনামের এই গানে এবার আসিফের সঙ্গে আছেন কণ্ঠশিল্পী পূজা ও ঐশ্বর্য্য। স্নেহাশীষ ঘোষের কথা ও সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন এমএমপি রনি। ইতোমধ্যে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে যা নির্মাণ করেছেন মাহমুদ মাহিন।
এ প্রসঙ্গে আসিফ বলেন, ‘প্রায় ১৫ বছর পর জাতীয় ক্রিকেট দলকে নিয়ে কোনও গান করলাম আবার। মানুষের মধ্যে ক্রিকেটিও উন্মাদনা আনার জন্য যা যা প্রয়োজন তা এই গানের কথা, সুর ও সঙ্গীতায়োজনে আছে। গানটা প্রকাশের পর তা সবার ভালো লাগবে বলেই বিশ্বাস আমার।’
আসিফের মতো গানটি নিয়ে আশাবাদী বাকি দুই কণ্ঠশিল্পী পূজা ও ঐশ্বর্য্য। তাদের মতে আসিফ আকবরের সঙ্গে গানে গানে বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভকামনা জানানো নিঃসন্দেহে ভালো লাগার মতো একটি ব্যাপার। গানটি এখন সবার কাছে ভালো লাগলেই তাদের সকলের সার্থকতা বলে মনে করেন।
উল্লেখ্য, চেয়ারআপের সৌজন্যে আগামী ২৫ মে গানটি প্রকাশিত হবে যা চেয়ারআপের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







