ক্রেতা নেই মাংসের দোকানে, চড়া মাছের বাজার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ১৫ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
মাত্র কয়েকদিন আগেই গেল কোরবানির ঈদ। এই সময়ে প্রায় সবার বাসায়ই মাংস রয়েছে। আর তাই ক্রেতা পাচ্ছেন না বাজারের মাংস ব্যবসায়ীরা। তবে চাহিদা বেড়েছে মাছের। সেই সুযোগে চড়া দাম হাঁকাচ্ছেন মাছ ব্যবসায়ীরা।
সাপ্তাহিক ছুটির দিনে (১৫ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতাদের সবচেয়ে বেশি উপস্থিতি মাছ বাজারেই। তাদের অভিযোগ, চাহিদা বেশি হওয়ার সুযোগে বাড়তি দাম চাইছেন ব্যবসায়ীরা।
অন্যদিকে বাজারে বেশির ভাগ মাংসের দোকান বন্ধ। যেগুলো খোলা রয়েছে, সেখানে গরুর মাংস ৭০০ থেকে ৭২০ টাকা আর খাসির মাংস ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। বয়লার মুরগি প্রতি কেজি ১৬০ টাকা, সোনালি মুরগি ২৬০ টাকা, ডিম পাড়া কক মুরগি প্রতি কেজি ২৭০ টাকায় বিক্রি হচ্ছে বাজারগুলোতে।
শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, চাষের কই প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়। এছাড়া পাবদা ৪০০-৪৫০ টাকা, বাগদা চিংড়ি ৬৫০-৭০০ টাকা, শিং আকার ভেদে ৪০০-৫০০ টাকা, রুই ৩৫০ টাকা, পাঙ্গাস ১৮০-২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
প্রতি কেজি কাঁচকি ৪০০ টাকা, তেলাপিয়া ২০০-২২০ টাকা ও ইলিশের দাম আকার ভেদে ১০০০-১৬০০ টাকা। অন্যদিকে এক কেজি মাগুর ৬০০ টাকা, চিংড়ি ছোট (নদী) ৬০০ টাকা, টেংড়া ৬০০ টাকা, আঁইড় মাছ ৭০০ টাকা এবং বোয়ালে কেজি ৬৫০-৭০০ টাকা।
রাজধানীর মহাখালী বাজারে কথা হয় মাছ ক্রেতা সজিবুর রহমান দোলনের সঙ্গে। তিনি বলেন, ঈদে তানা কয়েকদিন সবাই মাংস খেয়েছে। তাই এখন মাছের চাহিদা কয়েকগুণ বেড়েছে। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে ব্যবসায়ীরা। তারা সব মাছের দাম বাড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, চাষের কই আগে ১৮০ টাকা করে কেজি কিনেছি, আজ কিনতে হলো ২২০ টাকায়। এমন কোনো মাছ নেই যে আজ দাম বাড়েনি।
গুলশান লেকপাড় মাছ বাজারের বিক্রেতা মইনুল ইসলাম নয়ন বলেন, পাইকারি বাজারে যেমন দামে আমাদের কেনা পড়ে, সেখান থেকে কিছুটা লাভ রেখে আমরা খুচরা বাজারে মাছ বিক্রি করি। পাইকারি বাজারেই আমাদের কেনা পড়ছে বেশি দাম। কিছুদিনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একযোগে মাছ আসতে শুরু করলে দাম আবার কমে যাবে।
একই বাজারের মাংস ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, বেশিরভাগ মাংসের দোকানই এখন বন্ধ। যেগুলো খোলা আছে তাদের গরু বেশি দামে কেনায় ৭০০/৭২০ টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে।
মালিবাগ এলাকার মুরগি বিক্রেতা তোফাজ্জল হোসেন বলেন, ঈদের পর থেকে মুরগির ক্রেতা তুলনামূলক কম। যদিও বাজার আগের মতোই রয়েছে। দাম বাড়েনি, কমেওনি। তবে ক্রেতা নেই বললেই চলে।
তিনি জানান, বাজারে প্রতি কেজি ব্রয়লায় মুরগি ১৬০ টাকা, সোনালি ২৬০ টাকা, ডিম পাড়া কক প্রতি কেজি ২৭০ টাকায় বিক্রি হচ্ছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








