ক্লাসে প্রথম নয়, শিশুকে আগে মানবিক হতে শেখাবেন: আইভী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৪ পিএম, ১৬ মে ২০২২ সোমবার
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, বাচ্চাদের সৎ ও সাহসী হতে শেখাবেন। একজন শিশুকে মানবিক হতে শেখাবেন। ক্লাসে প্রথম-দ্বিতীয় হওয়া বড় কথা নয়, মানবিক হওয়া জরুরি। মানুষ হওয়া বড়ই কঠিন।
আজ সোমবার নগরভবনে নিজ কার্যালয়ে ‘রত্নগর্ভা মা’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে চারজনকে রত্নগর্ভা মায়ের সম্মাননা প্রদান করে হলি উইলস স্কুল।
তিনি আরও বলেন, ‘সব মা-ই রত্নগর্ভা। কারণ মায়েরা নয় মাস সন্তানকে পেটে ধারণ করে সন্তান জন্ম দেয়। আল্লাহ এমনই ঐশ্বরিক শক্তি দিয়েছেন যে, একজন মা-ই পারে সন্তান ধারণ করতে। তারপরও কিছু মা ছেলে-মেয়েদের প্রতিষ্ঠিত করতে অনন্য ভূমিকা পালন করেন। নিজের স্বার্থের কথা ভুলে গিয়ে দিন-রাত পরিশ্রম করেন। তিনি একজন নারী, ওনারও যে একটা জীবন আছে সেই সবকিছু ভুলে গিয়ে অত্মত্যাগ করেন মায়েরা।’
আবেগ আপ্লুত আইভী অশ্রুসজল চোখে বলেন, ‘সম্প্রতি আমি আমার মাকে হারিয়েছি। রাশিয়াতে যখন বৃত্তি নিয়ে পড়তে যাবো তখন আমার বাড়িতে কেউ রাজি ছিলো না। আমার মা-ই একমাত্র বলেছিলেন, আমার মেয়ে যাবেই, সে ডাক্তার হবেই। যে মেয়ে ঢাকা শহরে একা একরাত যাপন করেনি তাকে সোভিয়েত ইউনিয়নে পাঠিয়েছিলেন আমার মা। আমি আমার মায়ের প্রতি কৃতজ্ঞ।’
তিনি বলেন, ‘মায়েদের অবদান বলে শেষ করা যাবে না। সব মা-ই আমার কাছে সমান। চেষ্টা করি মায়েদের সম্মান করার জন্য, তাদের কথা শোনার জন্য। অনেক সন্তানই মায়ের কথা ঠিকমতো শুনতে চায় না। আমি সবসময় মুরুব্বিদের কথা শোনার চেষ্টা করি। এই শহরের সকলের সাথেই আমার সুসম্পর্ক আছে। আমি নিঃস্বার্থভাবে এই শহরের মানুষকে ভালোবাসি, তাদের সেবা করতে চাই।
‘রত্নগর্ভা মা’ সম্মাননা প্রদান করা হয় সালেহা বেগম, চারবীন আক্তার, মাসুদা উদ্দিন ঝর্না ও আকিফুল বাহারকে।
সম্মাননা পাওয়া নারীদের অভিনন্দন জানিয়ে সিটি মেয়র বলেন, ‘একজন মা যেন তার ছেলে এবং মেয়েকে সমানের দৃষ্টিতে দেখে। বিদ্যমান পরিস্থিতিতে মেয়েদেরই বেশি অগ্রাধিকার দেয়া উচিত।’
এই সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের চিফ রিপোর্টার সালাম জুবায়ের, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সফর আলী ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকিরা আলী ভূঁইয়া, হলি উইলস স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা শামীম প্রমুখ।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য


