খাগড়াছড়িতে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
খাগড়াছড়িতে আজ শনিবার সকালে ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) তাদের ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে।
ইউএসজিএস বলছে, বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৯টা ২১ মিনিটে এই ভূমিকম্প আঘাত হেনেছে। তারা বলছে, মাঝারি মাত্রার এই ভূমিকম্পটির গভীরতা ছিল ৪১.৩ কিলোমিটার।
তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ভারতের সিসমোলজি সেন্টার জানিয়েছে, ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) বলছে, ৪.১ মাত্রার এই ভূমিকম্পটির গভীরতা ছিল ৫০ কিলোমিটার। তারা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ১৭৩ কিমি দূরে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা খাগড়াছড়ি শহরে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই ভূমিকম্পের পর ভারতের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা।
এর আগে গত শনিবার মাঝারি কম্পনে কেঁপে ওঠে সিলেট। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৪। সিলেটের ওই ভূমিকম্পে ভারতের মণিপুরেও কম্পন অনুভূত হয়েছিল। ভূমিকম্প কেন্দ্র থেকে জানানো হয়, মাঝারি মাপের কম্পনটির কেন্দ্রস্থল ছিল মোরিগাঁও এলাকায়।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











