খাগড়াছড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আপডেট: ০২:০১ পিএম, ১১ নভেম্বর ২০১৩ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম
ঢাকা : সোমবার খাগড়াছড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ খাগড়াছড়ির ঐতিহাসিক স্টেডিয়ামে নৌকা প্রতীকের মঞ্চে বিকেল ৩ টায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন ৷ ১৬ বছর পর খাগড়াছড়ি আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
এসময় প্রধানমন্ত্রী ৩২০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্ভোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে বলে ব্যানার, পোষ্টার, আর শুভেচ্ছার বাণীতে ভরে উঠছে পুরো খাগড়াছড়ি৷
ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে সব ধরনের প্রস্তুতি৷ জেলা জুড়ে নেওয়া হয়েছে অতিরিক্তি নিরাপত্তা ব্যবস্থা৷
দলীয় সূত্রে জানান, সফরকালে তিনি ১৩ উন্নয়ন কাজের উদ্বোধন ও ৫টি উন্নয়ন মুলক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন৷ এসময় তিনি খাগড়াছড়ি জেলা অওয়ামীলীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন৷
বর্তমান সরকারের সময়ে খাগড়াছড়ি জেলায় ৭০০ কোটি টাকার উন্নয়ন হয়েছে এবং ৩২০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্ভোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে৷ খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা জানান, পার্বত্য জনগণের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা নতুন উপহার নিয়ে আসছেন৷
খাগড়াছড়ি জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী খাগড়াছড়ি এসে ইতোমধ্যে বাস্তবায়িত ১২ টি প্রকল্পের শুভ উদ্বোধন করবেন৷
উদ্বোধনযোগ্য প্রকল্পগুলো হল-(১)রামগড় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, (২) এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার,(৩) ১০০০ মেট্টিক টন ধারণযোগ্য গাদ্য গুদাম, (৪) ভাইবোনছড়া ব্রীজ,(৫) দীঘিনালা আবহাওয়া অফিস,(৬) মুক্তিযোদ্ধা কমপ্লেঙ্ ভবন,(৭) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা),(৮) খাগড়াছড়ি সরকারি কলেজ একাডেমিক ভবন,(৯) মহালছড়ি স্কুল (১০) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কমিউনিটি সেন্টার (১১) খাগড়াছড়ি পুলিশ লাইন স্কুল ভবন,(১২) খাগড়াছড়ি মরামা উন্নয়ন সংসদের ছাত্রাবাস উন্নয়ন৷
এছাড়াও ৫টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানিয়েছে৷ ভিত্তি প্রস্তর স্থাপনযোগ্য প্রকল্পগুলো হল-(১) গ্রীড সাব স্টেশন (২) দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন (৩) সিজেএম কোর্ট (৪) তাইন্দং আশ্রায়ন প্রকল্প (৫) শান্তি স্তম্ভ৷ এছাড়াও অপেক্ষমান রয়েছে গুইমারাকে উপজেলা ঘোষনা করার দাবী৷
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা সর্বশেষ ১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারী খাগড়াছড়ি স্টেডিয়ামে তত্কালীন শান্তিবাহিনীর অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন৷ এরপর বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর পর খাগড়াছড়ি সফরে আসছেন৷
১১ নভেম্বর'২০১৩
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস










