খাতুনগঞ্জে বাড়ছে আদা-রসুনের দাম
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
নতুন দেশি রসুন উঠতে শুরু করেছে। তার পরও বাজারে আদা ও রসুনের দাম বাড়তি। পণ্য দুটি আমদানিনির্ভর হওয়ায় এ পরিস্থিতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তারা বলছেন, মূলত এলসি জটিলতার কারণে চীন-ভারতসহ বিভিন্ন দেশ থেকে আদা-রসুন আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। এতেই চড়েছে বাজার। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা।
গতকাল রোববার ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের বিভিন্ন আড়ত ঘুরে দেখা যায়, চায়না রসুন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৫০ থেকে ১৬০ টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয় ১১০ থেকে ১২০ টাকায়। ভারতীয় রসুন বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা দরে। সপ্তাহের ব্যবধানে দাম না বাড়লেও বাজারে ভারতীয় রসুন নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে চলতি সপ্তাহের শুরু থেকে বাজারে দেশি রসুন আসা শুরু হয়েছে। নতুন রসুন কেজিপ্রতি ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে রসুনের মতো বেড়েছে আদার ঝাঁজও। চায়না আদা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ থেকে ২০০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয় ১৪০ থেকে ১৬০ টাকায়। বার্মা আদা কেজিতে ৬০ টাকা ও থাই আদা ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে খাতুনগঞ্জ-চাক্তাইয়ের পাইকারি আড়ত ঘুরে বার্মা ও থাই আদা খুব একটা দেখা যায়নি।
খাতুনগঞ্জের ব্যবসায়ী মেসার্স বাণিজ্যালয়ের প্রোপাইটর হাজি মুহাম্মদ নাজিম উদ্দীন বলেন, ‘হঠাৎ আদা-রসুনের দাম বেড়ে গেছে। অনেকে বলছেন ব্যবসায়ীরা মজুত করে দাম বাড়িয়েছেন, এটা সত্য নয়। এলসি জটিলতার কারণে রসুন-আদার আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। বাজারে হঠাৎ ৫ টাকা বাড়ছে, আবার কমছে। এ অবস্থায় আমাদেরও লোকসান হচ্ছে।’
বাকলিয়ার মুদি দোকানি রঞ্জন ঘোষ বলেন, দেশি আদার দাম কিছুটা কম। কিন্তু এসব আদা এক সপ্তাহের মধ্যে বিক্রি করতে না পারলে কালচে দাগ পড়ে যায়। তা ছাড়া সাইজে ছোট হওয়ার কারণে দেশি রসুনের প্রতিও ক্রেতাদের আগ্রহ কম। একইভাবে দেশি আদার চাহিদা তুলনামূলক কম।
চাক্তাই আড়তদার সমিতির অর্থ সম্পাদক খোরশেদুল আলম বলেন, এলসি জটিলতার কারণে আমদানি কমেছে। তাই বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমেছে। এ কারণে আদা-রসুনের দাম বেড়ে গেছে।
চকবাজারের মোহাম্মাদিয়া স্টোরের বিক্রেতা আবদুল হাই জানান, খোলা বাজারে আদা-রসুনের দাম হুট করে বাড়েনি। গত সপ্তাহখানেক ধরে ৫ থেকে ১০ টাকা বাড়তে বাড়তে দাম এত বেশি বেড়ে গেছে। দাম নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং জরুরি বলে মনে করেন তিনি।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ






