খালি পেটে কাঁচা হলুদ খেলে ম্যাজিকের মতো কাজ করবে
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ১৮ আগস্ট ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
হলুদ উপকারি মসলা। নিত্যদিনের রান্নায় এই ব্যবহার রয়েছে। এছাড়াও নানান রোগের প্রতিষেধক হিসেবেও কাজ করে। বিশেষ করে সকালে খুব থেকে উঠে যদি এক টুকরো কাঁচা হলুদ খান তবে শরীরে ম্যাজিকের মতো কাজ করবে। রোগ-ব্যাধী কাছেই ঘেঁষবে না। জানুন কাঁচা হলুদের উপকারিতা সম্পর্কে।
১. প্রদাহের খেলা হবে শেষ
প্রদাহের মতো জটিল সমস্যার বিরুদ্ধে প্রথমেই ব্যবস্থা না নিলে পরিস্থিতি হাতের বাইরে যেতে সময় লাগবে না। এমনকি এই কারণে শরীরে বাসা করতে পারে একাধিক ক্রনিক রোগ। তাই চিকিৎসকেরা সমাবেতভাবে প্রদাহ প্রশমিত করার পরামর্শ দিয়ে থাকেন। আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে কাঁচা হলুদ। গবেষণায় দেখা গিয়েছে, কাঁচা হলুদের মূল উপাদান কারকিউমিন প্রদাহ প্রশমিত করার কাজে সিদ্ধহস্ত।
২. ক্ষতিকর পদার্থ বেরিয়ে যাবে
বিপাকের পরে আমাদের শরীরে তৈরি হয় একাধিক ক্ষতিকর পদার্থ। আর এই পদার্থগুলো শরীর থেকে বেরিয়ে না যেতে পারলেই সমস্যা তৈরি হয়। একাধিক রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়বে। তবে ভালো খবর, শরীরের এই অক্সিডেটিভ স্ট্রেস কাটানোর কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাঁচা হলুদ। গবেষণায় দেখা গিয়েছে, এই প্রাকৃতিক উপাদান রোজ এক টুকরো খেয়ে নিলেই ক্ষতিকর ফ্রি ব়়্যাডিকেলস নিউট্রিলাইজ করা সম্ভব হবে। তাই সুস্থ থাকতে কাল থেকেই কাঁচা হলুদ খান।
৩. হার্টের হাল ফিরবে
কম বয়সেই অনেকে হার্টের জটিল অসুখে আক্রান্ত হয়ে পড়ছেন। তাই চিকিৎসকেরা সবাইকে হৃৎপিণ্ডের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন। আপনার হাতের কাছে উপস্থিত এক টুকরা কাঁচা হলুদই হার্টের খেয়াল রাখার কাজে একাই একশো। হলুদে থাকা কারকিউমিন নামক উপাদান হার্টের ক্ষয়ক্ষতি কমাতে পারে। তাই হার্ট অ্যাটাকের ফাঁদ এড়াতে চাইলে রোজ সকালে কাঁচা হলুদ খাওয়া মাস্ট।
৪. ক্যানসার প্রতিরোধ করে
ক্যানসারের মতো প্রাণঘাতী একটি অসুখকে যেন তেন প্রকারেণ প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। তাহলেই নীরোগ জীবন কাটানো সম্ভব। তবে চিন্তা নেই, এই কাজে আপনার সহযোদ্ধা হতে পারে কাঁচা হলুদ। এতে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্যানসার সেলের বৃদ্ধি আটকে দিতে পারে। তাই এই মারণ রোগের খপ্পরে পড়তে না চাইলে এবার থেকে কাঁচা হলুদ খাওয়া চালু করুন।
৫. পিছু নিতে পারবে না অ্যালঝাইমার্স
অ্যালঝাইমার্স একটি জটিল অসুখ। এই রোগে আক্রান্ত রোগীর স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। তিনি সবকিছু ভুলতে শুরু করেন। তবে ভালো খবর হল, এহেন জটিল অসুখ প্রতিরোধের কাজেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাঁচা হলুদ। তাই আগামীকাল থেকেই কাঁচা হলুদ খাওয়া চালু করে দিন। এতেই উপকার মিলবে হাতেনাতে।
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








