খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
যশোরে নাটোরগামী একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে সিঙ্গিয়া স্টেশনের কাছে ট্রেন লাইনচ্যুত হয়। এতে আটটি ট্রেনে আটকা পড়া কয়েক হাজার যাত্রীকে চরম দুর্ভোগের শিকার হয়েছেন।
এদিকে, দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে খুলনা রেলওয়ে পুলিশের (জিআরপি) ওসি মো. ইদ্রিস আলী জানান, যশোরের সিঙ্গিয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এরপর থেকে খুলনার সঙ্গে ঢাকা, বেনাপোল ও উত্তরবঙ্গসহ সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোল্লা মিজানুর রহমান জানান, ভোর ৪টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা নাটোরগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
যশোর রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে, ভোর তিনটা ৫০ মিনিটের দিকে সিঙ্গিয়া রেল স্টেশন এলাকায় বানিয়ারগাতি রেলক্রসিং পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। বগি লাইনচ্যুত হওয়ায় খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী গোয়ালন্দ মেইল ট্রেন, বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস, রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস, চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস, পার্বতীপুরগামী রকেট মেইল এবং ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ও চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস নামের ট্রেন আটকা পড়ে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











