খুলনা অঞ্চলে পর্যটন খাতে বিপুল সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
বিপুল সম্ভাবনাময় হয়ে উঠেছে বৃহত্তর খুলনা অঞ্চলের পর্যটন খাত। লঞ্চ ও বিভিন্ন ধরনের নৌযানে সুন্দরবন ভ্রমণ এবং বনসংলগ্ন ইকো কটেজ ও রিসোর্ট ঘিরে হাতছানি দিচ্ছে পর্যটনের অপার সম্ভাবনা। পর্যটকের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে রাজস্ব আয় ও অর্থনৈতিক কর্মকাণ্ড। শুধু সুন্দরবন নয়, এ অঞ্চলে খানজাহান আলীর (রহ.) মাজার ও দিঘি, ষাটগম্বুজ মসজিদসহ রয়েছে ঘুরে দেখার মতো অসংখ্য দর্শনীয় স্থান ও পুরাকীর্তি। বিদ্যমান সমস্যা ও সংকট কাটিয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে রাজস্ব আয় এবং এ অঞ্চলের অর্থনৈতিক গতিশীলতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন ভ্রমণে দিন দিন আগ্রহ বাড়ছে পর্যটকদের। শুধু দেশের নয়, বিশ্বের দর্শনীয় স্থানগুলোরও একটি এই ম্যানগ্রোভ বন। এই সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর লাখো পর্যটক আসেন সুন্দরবনে। বিশেষ করে ঈদ ও পূজার ছুটিতে এবং শীতকালে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে সুন্দরবন। সুন্দরবনে গাছপালার পাশাপাশি বাঘ, মায়াবি হরিণ, কুমির, পাখি, বানরসহ আরও অনেক বন্যপ্রাণী দেখতে পারেন পর্যটকরা। এ ছাড়া জেলেদের মাছ ধরা, মধু, মোম ও গোলপাতা আহরণ দেখতেও আসেন অনেকে।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস) সূত্রে জানা গেছে, বর্তমানে তাদের সংগঠনের রেজিস্ট্রেশনভুক্ত ৬৫টি এবং এর বাইরে ৫-৭টি লঞ্চ খুলনা থেকে পর্যটকদের সুন্দরবন ভ্রমণে নিয়ে যায়-আসে। তাদের প্রশিক্ষণপ্রাপ্ত ট্যুর গাইড রয়েছে প্রায় দুইশ। তিন রাত দুই দিন অথবা দুই রাত তিন দিনের প্যাকেজে প্রতিজন পর্যটকের কাছ থেকে নেওয়া হয় ৭-৮ হাজার থেকে ২২-২৩ হাজার টাকা। নতুন করে আরও ১০টি লঞ্চ এই খাতে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। এ ছাড়া মোংলা থেকেও ৫-৭টি লঞ্চ যুক্ত রয়েছে সুন্দরবনের পর্যটন খাতে।
প্রতিজন দেশি পর্যটকের জন্য বন বিভাগকে রাজস্ব দিতে হয় ১ হাজার ৫০ টাকা এবং বিদেশি হলে ১০ হাজার ৫০০ টাকা। মোংলা থেকে ট্রলার ও জালিবোটে করে সুন্দরবনের করমজল ও হাড়বাড়িয়া এলাকায় ঘুরতে যান পর্যটকরা। সেখানে এই কাজে নিযুক্ত আছে অর্ধশতাধিক নৌযান। এ ছাড়া সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ এলাকা থেকেও একইভাবে পর্যটকরা সুন্দরবন ভ্রমণে যান। তবে এই ট্যুরগুলো সকাল-সন্ধ্যা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে সুন্দরবন ভ্রমণে যান ১ লাখ ২৮ হাজার ১৭৫ জন পর্যটক। এর মধ্যে দেশি পর্যটক ছিলেন ১ লাখ ২৩ হাজার ৪১২ জন এবং বিদেশি ৪ হাজার ৭৬৩ জন। এ থেকে বন বিভাগের রাজস্ব আয় হয় ১ কোটি ৩৩ লাখ টাকা। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে সুন্দরবন ভ্রমণ করেন ২ লাখ ১১ হাজার ৫৭ জন পর্যটক। এর মধ্যে দেশি ২ লাখ ৮ হাজার ৪৩৫ জন এবং বিদেশি ২ হাজার ৬২২ জন। এ থেকে বন বিভাগের রাজস্ব আয় হয় ৩ কোটি ৬১ লাখ টাকা।
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে




