খোসাসহ আপেল খেলে কী হয়?
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৯ এএম, ১৮ অক্টোবর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
বলা হয়, রোজ একটি করে আপেল খেলে রোগব্যাধি থেকে দূরে থাকা যায়। এই কথা নিয়ে কোনো সন্দেহ নেই। পুষ্টিতে ভরপুর একটি ফল আপেল। প্রশ্ন হচ্ছে, আপেল কি খোসাসহ খাওয়া উচিত? নাকি খোসা ছাড়িয়ে খাওয়া উচিত? চলুন উত্তর জানা যাক-
আপেলে রয়েছে ভিটামিন, মিনারেল, ফাইবার, অ্যান্টি অক্সিডেন্টের মতো উপাদান। এই উপাদানগুলো সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। বেশিরভাগ মানুষ খোসাসহ আপেল খেয়ে থাকেন।
বিশেষজ্ঞদের মতে, এভাবে আপেল খাওয়াই বেশি স্বাস্থ্যকর। কারণ গবেষণা অনুযায়ী, আপেলের খোসাতেও ভালো পরিমাণ ফাইবার রয়েছে। আপেল ও এর খোসার মধ্যে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। এটি কোলেস্টেরলের মাত্রা এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
কিন্তু সমস্যা হচ্ছে বর্তমানে উৎপাদন বাড়ানোর জন্য আপেল চাষের বাগানে প্রচুর পরিমাণ রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়। এছাড়াও আপেল যেন চকচকে দেখায়, তার জন্য অনেকসময় আপেলের গায়ে মোমের মতো পদার্থের আস্তরণ দেওয়া হয়।
এই মোম দেওয়ার ফলে আপেলের ত্বকে থাকা দাগছোপ ঢেকে যায়। এক্ষেত্রে খোসা ছাড়িয়ে না খেলে এই ধরনের রাসায়নিক পদার্থ শরীরের ভেতরে প্রবেশ করার আশঙ্কা থাকে। তাহলে উপায় কী?
বিশেষজ্ঞদের মতে, এই অবস্থায় খোসা ছাড়িয়ে খাওয়া ছাড়া উপায় নেই। আর যদি খোসাসহ আপেল খেতে হয় তবে বাইরর মোমের আস্তরণটি যেন উঠে যায় সেদিকে নজর দিতে হবে। ঈষদুষ্ণ পানিতে আপেল চুবিয়ে রাখতে হবে। এরপর ভালো করে ঘষে নিতে হবে।
চকচকে ভাব দূর হলেই বুঝবেন, আপেলের উপরের মোমের স্তর উঠে গেছে। যদি আপেলের গায়ে কোনো দাগছোপ থাকে, তবে ছুরি দিয়ে কেটে ফেলে দিতে হবে সেই অংশটি।
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস