গণতন্ত্রের স্বার্থে বার বার হুংকার দেবো: শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার
নিক্সন চৌধুরী ও শামা ওবায়েদ রিংকু। ফাইল ছবি
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, গণতন্ত্রের স্বার্থে প্রয়োজনে বার বার হুংকার দেবো। কারো কোনো কথায় আমি ভয় পাই না।
ফরিদপুরে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি দিয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। সোমবার ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের ত্রিবার্ষিকী সম্মেলনে এই হুমকি দেন তিনি।
নিক্সন চৌধুরীর সেই বক্তব্য গণমাধ্যমে প্রকাশের পর শামা ওবায়েদ বলেছেন, ‘নিক্সন চৌধুরী যে ধরনের ভাষা ব্যবহার করেন, শামা ওবায়েদ তা আশা করে না। বেয়াদব কে বাংলাদেশে, কোন দল বেয়াদব, সে কথা বাংলাদেশের মানুষ ভালোভাবে জানে।’
আজ মঙ্গলবার গণমাধ্যমকে শামা ওবায়েদ বলেন, ‘ওনার (নিক্সন চৌধুরীর) প্রার্থী যখন জেলা পরিষদ নির্বাচনে দাঁড়ান, তার পক্ষে তদবির করতে উনি শামা ওবায়েদকে ফোন করেন। ওনার নির্বাচনের সময় উনি আমাকে ফোন করছেন। এ ধরনের কুরুচিপূর্ণ ভাষা শুধু দল ও নেত্রীকে খুশি করার জন্য দিয়েছেন।’
তিনি বলেন, ‘নিক্সনের অকথ্য ভাষায় শামা ওবায়েদ ভয় পায় না। গণতন্ত্রের স্বার্থে যতবার হুংকার ছাড়তে হয়, ততবার হুংকার ছেড়ে যাব। এ রকম কুরুচিপূর্ণ কথাবার্তা আমার পছন্দ নয়।’
দক্ষিণবঙ্গে শামা ওবায়েদকে অবাঞ্ছিত ঘোষণা করার নিক্সন চৌধুরীকে প্রশ্ন রেখে শামা বলেন, ‘দক্ষিণবঙ্গে ১৯৭১ সালে আমার বাবা মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকায় ছিলেন। তিনি এ দেশের গণতন্ত্রের স্বার্থে, এ দেশের স্বার্থে, স্বাধীনতা রক্ষার স্বার্থে, এ দেশের মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে, বহুবার হুংকার ছেড়েছেন। ওনার সন্তান হিসেবে এ দেশের গণতন্ত্র রক্ষার জন্য শুধু একবার কেন, যদি ১০০ বার হুংকার ছাড়তে হয়, শামা ওবায়েদ সেটা ছাড়বে।’
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু



