গণপরিবহন না চলায় সড়ক ফাঁকা, নিস্তব্ধ ঢাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)। মহামারী আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মোকাবেলায় বিভিন্ন দেশ নিচ্ছে নানা রকম পদক্ষেপ। এই ভাইরাসের প্রাদুর্ভাব রোধে আজ থেকে দেশজুড়ে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ৪ এপ্রিল পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ঢাকার সড়কে দুই-চারটি প্রাইভেটকার ও মোটরসাইকেল ছাড়া গণপরিবহন দেখা যায়নি। জরুরি সেবার যান ও মালবাহী ট্রাকও খুব একটা দেখা যায়নি।
বিভিন্ন স্পটে আইনশৃংখলাবাহিনী সড়কে অবস্থান নিয়ে আছেন। মোটরসাইকেল ও প্রাইভেটকার দেখলেই থামাচ্ছেন পুলিশ সদস্যরা। জানতে চাচ্ছেন কেন বের হয়েছেন, কোথায় যাচ্ছেন? এছাড়া, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং কেউ যেন ঘর থেকে বের না হয়, সে বিষয়টি তারা নিয়ন্ত্রণ করছে। এছাড়া নিয়ম ভেঙে পথে পরিবহন নামাতে না পারেন, সে বিষয়টিও নিশ্চিত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল বুধবার থেকেই রাজধানীতে সব ধরনের গণপরিবহন কমই চোখে পড়েছে। অফিসফেরত মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। আজ সকাল ৯টায় রাজধানীর বনানী-এয়ারপোর্ট সড়কে কোন বাস যাতায়াত করতে দেখা যায়নি। দুই-চারটি প্রাইভেটকার দেখা গেছে। অন্য দিনের চেয়ে মোটরসাইকেলও কম ছিল।
উবার-পাঠাওয়ের মত বাহনও তেমন একটা দেখা যায়নি। লোকজনও খুব কম দেখা গেছে সড়কে। তারা বাসা বাড়িতেই অবস্থান নিয়ে আছেন। কেউ কেউ লম্বা ছুটিতে আগেই গ্রামের বাড়ি চলে গেছেন।
এর আগে মঙ্গলবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় জানান, ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন-এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহণ করা যাবে না। পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার দেশবাসী, জনগণ, যাত্রীসাধারণ, মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানাচ্ছে যে, আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে।
গত ৮ মার্চ বাংলাদেশেও প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানানো হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন পাঁচজন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।
এদিকে, বিশ্বের ২০০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ হাজার ২০০ জন এবং আক্রান্তের সংখ্যা চার লাখ ৬৮ হাজার ৯০৫ জন। অপরদিকে, ১ লাখ ১৪ হাজার ২১৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩০৬ জন। এর মধ্যে ইতালিতেই মৃত্যু হয়েছে ৬৮৩ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৩৩১ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
-জেডসি
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত











