গণভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাবে সরকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৪ এএম, ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
গণভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাবে অন্তর্বর্তী সরকার। জনসম্পৃক্ততা রয়েছে– এমন মন্ত্রণালয়গুলোকে এ প্রচারে যুক্ত করা হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত প্রতি শুক্রবার জুমার নামাজে সারাদেশে সব মসজিদ থেকে গণভোটে অংশ নিতে মুসল্লিদের উদ্বুদ্ধ করবেন ইমাম-খতিবরা। মন্দির, প্যাগোডা, চার্চ থেকেও গণভোটের প্রচার চালানো হবে। সরকারের বিভিন্ন সুবিধাভোগীদের মাধ্যমে প্রচার করা হবে।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে হবে গণভোট। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর হবে এই গণভোট। চারটি ভাগে একটি প্রশ্নে গণভোট হবে।
ভোটারদের কাছে জানতে হবে জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে তারা সম্মতি দিচ্ছেন কিনা। এ-সংক্রান্ত ৯ সংস্কার প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট (ভিন্নমত) রয়েছে। যে ৩০ সংস্কার প্রস্তাবে কোনো দলের নোট অব ডিসেন্ট নেই, সেগুলোও গণভোটের প্রশ্নে থাকবে। ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে ১৮০ দিনের এসব সংস্কার বাস্তবায়ন করবে আগামী নির্বাচনে জয়ী এমপিদের নিয়ে গঠিত সংবিধান সংস্কার পরিষদ। বাকি ৯ সংস্কার প্রস্তাব রাজনৈতিক দলগুলো তাদের দেওয়া নোট অব ডিসেন্ট অনুযায়ী বাস্তবায়ন করতে পারবে।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দল, এনসিপি, এবি পার্টিসহ সংস্কারে অংশ নেওয়া বেশির ভাগ দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।
বিএনপি গণভোট বিষয়ে অবস্থান স্পষ্ট করেনি। দলটি ‘হ্যাঁ’ নাকি ‘না’-এর পক্ষে, তা আনুষ্ঠানিকভাবে জানায়নি।
সম্প্রতি প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহ্বান জানিয়েছেন ভোটারদের। যদিও তাঁর কার্যালয়ের সূত্র জানিয়েছে, সরকারের কেউ কেউ গণভোটের প্রচারের পক্ষে ছিলেন না। তবে প্রধান উপদেষ্টার ইচ্ছায় শেষ পর্যন্ত সরকারিভাবে গণভোটের পক্ষে প্রচার শুরু করা হচ্ছে।
গত বুধবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজকে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
গণভোটের পক্ষে প্রচারে বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। এতে সিদ্ধান্ত হয়েছে, আট বিভাগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে সেমিনার করা হবে। সংস্কৃতি মন্ত্রণালয় গণভোটের পক্ষে প্রচারের জন্য কনটেন্ট তৈরি করবে। তথ্য, কৃষি, স্বাস্থ্য এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মাধ্যমে প্রচার করা হবে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, নির্বাচন ও গণভোটে অংশ নিতে নাগরিকদের উদ্বুদ্ধ করবে সরকার। এ জন্য আগামী রোববার থেকে কার্যক্রম শুরু হবে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু











