`গরুর মাংস রান্না` বিতর্কে যা বলছেন তারিন-সুদীপা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৪ এএম, ২ জুলাই ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বাংলাদেশের রান্নার শোতে এসে গরুর মাংস মাংস রান্না শিখে বিপাকে ভারতের অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। সামাজিকমাধ্যমে সমালোচনার শিকার তিনি।
তীব্র কটাক্ষের মুখে পড়েছেন তিনি। এমনকি ‘জ্যান্ত পুড়িয়ে মারা’র হুমকিও পাচ্ছেন।
এমন পরিস্থিতিতে পড়ে গরুর মাংস মাংস রান্না নিয়ে ক্ষমাও চেয়েছেন সুদীপা। গো-মাংস রান্নার ওই অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী তারিন। যে কারণে এই বিতর্কে তার নামও উঠে এসেছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
ঈদুল আজহার সময়ের অনুষ্ঠান, যে কারণে দর্শকের কথা মাথায় রেখে গোমাংসের একটি পদ চূড়ান্ত করা হয়েছিল বলে জানালেন তিনি।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে তারিন বলেন, ‘কোন পর্বে, কী পদ রান্না হবে তার চিত্রনাট্য আগে থেকেই ঠিক করা হয়ে যায়। ঈদের সময় দর্শকের কথা মাথায় রেখে গোমাংসের একটি পদ চূড়ান্ত করা হয়েছিল। সেই অনুযায়ী আমরা দর্শকদের জন্য ওই রান্না দেখিয়েছিলাম। এই রান্নার অনুষ্ঠানকে ঘিরে যত বিতর্ক। আর আমি এই বিতর্কে না চাইতেও জড়িয়ে পড়লাম।
তিনি বলেন, ‘আমি কিন্তু ওই অনুষ্ঠানে সুদীপাদিকে গোমাংস খেতে বলেছি বা আমি গোমাংস খাওয়াব বলেছি এমন নয়। আমরা খাওয়া তো দূর, ছুঁয়েও দেখিনি। ওই অনুষ্ঠানের ভিডিও যে কেউ দেখতে পারেন। ইনফ্যাক্ট দর্শকদের রান্না করে দেখাব গরুর মাংসের কোফতা। ’
কিন্তু ‘রাঁধুনী এপার ওপারের রান্না’ নামের ওই অনুষ্ঠানের একটি পর্যায়ে সুদীপার উদ্দেশে তারিনকে বলতে দেখা যায়, ‘তুমি যেহেতু গেস্ট, আমি হোস্ট হিসেবে তোমাকে রান্না করে খাওয়াব। ’
এ বক্তব্যের ব্যাখ্যা দিতে গেয়ে তারিন বলেন, ‘কোরবানি ঈদে আমরা গোমাংসের পদ রান্না করি। কিন্তু একজন অতিথিকে ঈদের সময় তো বলতে পারব না, আমি তোমাকে খাওয়াব না! তাই ‘খাওয়াব না’ কথাটা বলিনি। আবার ‘গোমাংস খাওয়াব’ও বলিনি। ’
জানা গেছে, শিগগিরই মানসী সিনহার সিনেমার শুটিংয়ে কলকাতায় আসবেন তারিন। তাকে সামাজিকমাধ্যমে অনেকেই হুমকি দিচ্ছেন, সেই নিয়েও উদ্বিগ্ন তারিন।
এদিকে, হিন্দু হয়ে গরুর মাংস মাংস রান্না হচ্ছে এমন একটি শো প্রচার করায় অনবরত হুমকির মুখে পড়তে হচ্ছে সুদীপাকে। এমনকি তার পাঁচ বছরের ছেলে আদিদেব চট্টোপাধ্যায়কে অপহরণ করার হুমকিও এসেছে।
এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে সুদীপা বলেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে বারবার। যারা এটা নিয়ে ট্রোল করছেন, তাদের মধ্যে সিংহভাগ মানুষ সেই ভিডিওটা দেখেননি, আমি নিশ্চিত। আমি গরুর মাংস মাংস খাওয়া তো দূর, রান্নাও করিনি। এমনকি ছুঁইয়েও দেখিনি। আরেকটা বিষয়, তারিন জাহান নিজে রান্নাটা করেছেন। ভিডিওগুলো এখনও অপরিবর্তিত অবস্থায় রয়েছে। যে কেউ চাইলে দেখে নিতে পারেন। কোথাও দেখতে পাবেন না যে আমি গরুর মাংস স্পর্শ পর্যন্ত করেছি। ’
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








