গর্ভাবস্থায় যে ৫ ভুল করেন অনেক নারী
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ১৮ মে ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
গর্ভাবস্থা একজন নারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। তাই এই সময়ে প্রত্যেক হবু মায়েরই সতর্ক থাকা জরুরি। এমনকি বাড়তি সতর্কতাও অবলম্বন করতে হবে। গর্ভকালে মায়েরা যদি সামান্য কিছু ভুল করে ফেলেন, তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই সময় থাকতেই জেনে নিন গর্ভাবস্থায় কোন ভুলগুলো কখনোই করা চলবে না। অথচ এই ভুলগুলোই অনেক নারীই করে থাকেন।
পর্যাপ্ত খাবার খাচ্ছেন না
গর্ভাবস্থায় অনেক নারীই গা গুলানো এবং বমি বমি ভাব হয়। আর এটা এই সময়ে বেশ স্বাভাবিক। কিন্তু এই কারণে অনেকেই ঠিকঠাক খাওয়া দাওয়া করেন না। এতে শরীরের ক্ষতি হয়। তাই গর্ভাবস্থায় কোনও মিল বাদ দেবেন না। সঠিক পরিমাণে স্বাস্থ্যকর খাবার অবশ্য়ই খাবেন।
ওজন বাড়লে চিন্তা করেন
প্রেগনেন্সিতে ওজন বৃদ্ধি অস্বাভাবিক নয়। কারণ এই সময়ে আপনি সব সময়ে স্বাস্থ্যকর খাবার খান এবং আনন্দে থাকেন। তাছাড়া আপনার হরমোনের মাত্রাও পরিবর্তন হয়। আর তাই ওজন বৃদ্ধি পায়। কিন্তু এই নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। এই চিন্তা স্ট্রেস বাড়ালে শরীর খারাপ হবে আপনারই। তার পাশাপাশি শিশুর গঠনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
ইচ্ছেমতো ওষুধ খান
গর্ভাবস্থায় শরীরে নানারকম পরিবর্তন দেখা দেয়। এমনকি টুকটাক শরীর খারাপও লেগে থাকে। তাই আপনিও যদি এমন সমস্যার মুখে পড়েন, তাহলে সেই নিয়ে চিন্তা করবেন না। আর ভুলেও নিজে থেকে কোনও ওষুধ খাবেন না। এই সময়ে সামান্য মাথাব্য়থা হলেও চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াই হবে বুদ্ধিমানের কাজ।
অধিকাংশ সময়েই বিশ্রাম করেন
প্রেগনেন্ট থাকাকালীন প্রত্যেক নারীর জন্য়েই অতিরিক্ত হাঁটাহাঁটি করা কিংবা প্রচুর কাজ করা কষ্টকর হয়ে উঠতে পারে। তাই বলে সারা দিন এক জায়গায় চুপ করে বসে থাকাও অনর্থক।
অনেকেই মনে করেন, প্রেগনেন্সিতে একদম চলাফেরা করা উচিত নয় এবং দিনের অধিকাংশ সময়ে বিশ্রাম নেওয়া উচিত। কিন্তু এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আপনার চিকিৎসক যদি আপনাকে সম্মতি দেন, তাহলে এই সময়ে সামান্য হালকা ব্যায়াম করা এবং নিয়ম করে হাঁটা আবশ্যক। এতে আপনি এবং আপনার সন্তান দুজনেই সুস্থ থাকবে।
অস্বাস্থ্যকর মুখরোচক খাবার খান
গর্ভবতী নারীদের অস্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে মিষ্টি, অতিরিক্ত ঝালমশলা যুক্ত খাবার তো এড়িয়ে যেতেই হবে। তাছাড়া ধূমপান এবং অ্যালকোহল সেবন থেকেও এই সময়ে বিরত থাকতে হবে। আর হ্যা, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে ভুলবেন না যেন!
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী


