গাজায় ক্ষুধায় একদিনে ১৫ ফিলিস্তিনির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ২৩ জুলাই ২০২৫ বুধবার
ছবি: সংগ্রহিত।
গাজায় ইসরায়েলি অবরোধের কারণে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। খাদ্য ও চিকিৎসা সামগ্রীর অভাবে অপুষ্টি এবং অনাহারের পরিস্থিতি চরমে পৌঁছেছে। মাত্র একদিনে ক্ষুধায় প্রাণ হারিয়েছে ১৫ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে নবজাতক শিশুও রয়েছে।
মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক মহল পরিস্থিতিকে ‘অসহনীয় ও নজিরবিহীন’ বলে অভিহিত করছে। আজ বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা এবং খাদ্য প্রবেশাধিকার বন্ধ থাকায় মানবিক বিপর্যয় তীব্র আকার ধারণ করেছে। মাত্র ২৪ ঘণ্টায় অনাহারে মারা গেছেন অন্তত ১৫ জন, যার মধ্যে ছয় সপ্তাহ বয়সী নবজাতক ইউসুফ আবু জাহিরও রয়েছে। দুধ এবং অন্যান্য জরুরি খাদ্যের ঘাটতি পরিস্থিতিকে আরও ভয়াবহ করেছে। এই মৃত্যুসমূহ কেবল ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং গাজায় চলমান ক্ষুধা সংকট ও অবরোধের ভয়াবহ চিত্র ফুটিয়ে তুলছে।
আল জাজিরা জানিয়েছে, মৃতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। ১৩ বছর বয়সী আব্দুলহামিদ আল-ঘালবান গাজার খান ইউনিস শহরের এক হাসপাতালে না খেয়ে মারা যায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১০১ জন মানুষ অপুষ্টি ও অনাহারে প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে ৮০ জনই শিশু। সাম্প্রতিক কয়েক সপ্তাহে মৃত্যুর হার দ্রুত বেড়েছে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু











