গাজায় চিকিৎসা সহায়তা দিচ্ছে বাংলাদেশি সেবাসংস্থা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ৬ আগস্ট ২০২৫ বুধবার
গাজায় চিকিৎসা সহায়তা দিচ্ছে বাংলাদেশি সেবা সংস্থা
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডের সরকারি চারটি হাসপাতালে চিকিৎসা, খাদ্য ও পানি সহায়তা দিচ্ছে সরকার-নিবন্ধিত সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।
গত ১ আগস্ট থেকে ওইসব হাসপাতালে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংস্থাটি। এর আগে, গত ৩১ জুলাই গাজায় চিকিৎসা সহায়তা দিতে সংস্থাটিকে সিল ও সইসহ একটি অফিসিয়াল অনুমতিপত্র প্রদান করে ফিলিস্তিন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজার হাসপাতালগুলো হলো— পশ্চিম গাজার শারে আল-ওয়াহদাহের মুজাম্মাউশ শিফা আত-তিব্বি, উত্তর গাজার আন-নসরের রানতিসি বিশেষায়িত শিশু হাসপাতাল, মধ্য গাজার ডেয়ার আল-বালাহের আল-আকসা হাসপাতাল ও দক্ষিণ গাজার খান ইউনুসের ইউরোপিয়ান গাজা হাসপাতাল।
চলমান এই সেবা কার্যক্রমের অংশ হিসেবে সংস্থাটির কর্মীরা আশ্রয় শিবির থেকে শুরু করে ভাঙা হাসপাতালের বারান্দা পর্যন্ত ছুটে যাচ্ছেন খাদ্য, ওষুধ, পানি এবং চিকিৎসা সহায়তা নিয়ে।
রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করা তিন শতাধিক শিশুর জন্য একটি স্কুল পরিচালনার উদ্যোগও নিয়েছে হাফেজ্জী চ্যারিটেবল, যেখানে শিশুরা ‘বাংলাদেশ’ শব্দটিকে বলছে কৃতজ্ঞতা ও আশার প্রতীক হিসেবে।
চ্যারিটেবলের সহ-সভাপতি মাওলানা মুহসিন বিন মুঈন বলেন, সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশ ব্যাংকের বৈধতার আওতায় মিশরে গিয়ে দায়িত্বপ্রাপ্ত ফিলিস্তিনি কর্মীদের হাতে নগদ অর্থ হস্তান্তর করেন। এই অর্থ পরবর্তীতে ব্যাংক অব ফিলিস্তিন–এর মাধ্যমে গাজায় প্রেরিত হয়। কখনো প্রতিনিধিরা যেতে না পারলে, আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিশ্বস্ত ছাত্রদের মাধ্যমে অর্থ পৌঁছে দেওয়া হয়।
সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম মিয়া বলেন, মানবতার পক্ষে দাঁড়ানো কোনো অপরাধ নয়। যুদ্ধ থামায়নি আমাদের মনুষ্যত্ববোধ। আমরা পাশে দাঁড়িয়েছি সেই নিষ্পাপ শিশুদের, যাদের শৈশব কেঁদে মুছে গেছে ধ্বংসস্তূপে। ইতিহাসই প্রমাণ রাখবে—মানবিকতার পক্ষে সাহসিকতাই শ্রেষ্ঠ।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







