ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১০:৫৩:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

গাজায় স্কুলে ইসরায়েলের হামলা, নারী-শিশুসহ নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৮ এএম, ১১ অক্টোবর ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহার হওয়া একটি স্কুলে ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫৪ জন। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার দেইর আল-বালাহ শহরে রেড ক্রিসেন্টের সদরদপ্তরের কাছে রুফাইদা আল-আসলামিয়া স্কুলে এ হামলা হয়।

হামলাস্থলের ভিডিওতে দেখা গেছে, লোকজন আহতদেরকে সাহায্য করার জন্য ছুটে যাচ্ছে। চারিদিকে ধুলো আর ধোঁয়ার মেঘ। আহত কয়েকজন শিশুকে স্থানীয় আল আকসা হাসপাতালে চিকিৎসা দিতেও দেখা যায় ভিডিওতে।

ইসরায়েলের সেনাবাহিনী বলছে, স্কুলটিতে হামাসের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার পরিচালনা করা হামাস যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তারা বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা কম রাখতে পদক্ষেপ নিয়েছিল বলেও জানিয়েছে।

আর হামাসের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোগুলোর অপব্যবহারের অভিযোগ করেছে ইসরায়েল। তবে হামাস এমন অভিযোগ আগেও অস্বীকার করেছে।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ও বৃহস্পতিবার স্কুলে ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা ২৮ উল্লেখ করেছে। তারা একে ইসরালি সেনাবাহিনীর নতুন হত্যাযজ্ঞ বলে অভিহিত করেছে।