ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২১:৫৩:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২২ এএম, ২৫ জুলাই ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। তবে এ সময় অন্য কোনও ট্রেনের শিডিউল না থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল পৌনে ৭টায় জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর স্টেশনের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে বলে জানান, শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন অফিসার সাইদুর রহমান।

তিনি জানান, আউটার দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এখন ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন আনা হচ্ছে, ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটিকে শ্রীপুর স্টেশনের এক নাম্বার লাইনে প্রবেশ করিয়ে লাইন চালু করা হবে।

সাইদুর রহমান জানান, সকাল পৌনে ৭টার দিকে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন বন্ধ হয়ে যায়। এ সময় এই রুটে অন্য কোনও ট্রেনের শিডিউল না থাকায় ট্রেন চলাচলে বিঘ্ন হয়নি। ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন অল্প সময়ের মধ্যে শ্রীপুর স্টেশনে প্রবেশ করবে। অল্প সময়ে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটিকে শ্রীপুর স্টেশনের এক নম্বর লাইনে প্রবেশ করিয়ে দিলেই জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।