ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫২:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট

গাজীপুরে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ২৪ মে ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর মাইজপাড়া এলাকায় ট্রেনে‌র ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। ‌তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।মঙ্গলবার সকালে জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ হিরো জানান, সকালে ওই নারী শ্রীপুর উপজেলার সাতখামাইর মাইজপাড়া এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাটছিল। এ সময় ট্রেনের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যায়। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।