গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘিনী শাবকের জন্ম
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি : সংগ্রহ করা
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে আরো একটি বাঘিনী শাবক জন্ম দিয়েছে। শাবকটি গত দুইমাস আগে জন্ম নিলেও নিরাপত্তার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক কর্তৃপক্ষ জন্মের খবরটি প্রকাশ করেননি। এর আগে এই পার্কে ২০১৭ ও ২০১৮ সালে বাঘের বাচ্চার জন্ম হয়।
পার্কের বণ্যপ্রাণী পরিদর্শক আনিছুর রহমান জানান, গত ১ নভেম্বর পার্কের অভ্যন্তরে উন্মুক্ত পরিবেশে বাঘিনীটি একটি মাদী শাবক জন্ম দেয়। শাবক ও তার মায়ের নিরাপত্তার কারণে এ খবর গোপন রাখা হয়েছিল। বর্তমানে উভয়েই সুস্থ রয়েছে। শাবক নিয়মিতভাবেই তার মায়ের দুধ পান করছে এবং হাঁটাহাঁটি করছে। মা-সন্তানের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তার মাকে অতিরিক্ত খাবারও দেয়া হচ্ছে।
নতুন জন্ম নেয়া শাবকসহ পার্কে এখন বাঘের সংখ্যা ১৩টিতে পৌঁছেছে। গত ৮ আগষ্ট বঙ্গবন্ধু সাফারি পার্কে রাণী নামের একটি বাঘিনী তিনটি শাবকের জন্ম দেয়। যার মধ্যে একটি ছিল সাদা বাঘ শাবক। এখানের পরিবেশ ও প্রাণীদের বিশেষ ব্যবস্থাপনায় লালন-পালন করার কারণে প্রতিনিয়ত বাচ্চা পাওয়া যাচ্ছে। বিশেষ করে বাঘ ও সিংহের বেলায় আশার সঞ্চার হয়েছে। ভবিষ্যতে এখান থেকেই দেশের বিভিন্ন পার্ক ও দর্শনীয় স্থানে প্রাণি সরবরাহ করা যাবে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এই পার্কে তৃতীয় বারের মতো বাচ্চা দেয়ার ঘটনা ঘটেছে। তবে এই বাঘিনী প্রথমবারের মতো শাবকের জন্ম দেয়। নিরাপত্তার জন্য মা ও শাবককে আলাদা করে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। এক বছর পর তাকে অন্যান্য বাঘের সাথে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। নতুন শাবকটি জন্মের পরই তার পেছনের পা দুইটি অনেকটা প্যারালাইজ ছিল। ভালোভাবে চলাফেরা করতে পারত না। বাচ্চাটি অসুস্থ থাকায় গণমাধ্যমকে তার জন্মের খবরটি জানানো হয়নি। চিকিৎসা ও সেবার পর বাচ্চাটি অনেকটাই সুস্থ হয়ে উঠেছে বলে জানান তিনি।
উল্লেখ্য গত ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে চারটি মাদি ও দুইটি পুরুষ বাঘ এ পার্কে আনা হয়। এর মধ্যে একটি বাঘিনী ২০১৭ সালে তিনটি এবং ২০১৮ সালের ৮ আগস্টে আরো তিনটি শাবক জন্ম দেয়।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







