গুণে ভরা আনারস
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৮ পিএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
‘আনারস জ্বরের ঔষধ’– এরকম কথা হয়ত সকলেই শুনেছেন৷ তবে আনারস শুধু জ্বর নয়, নানা অসুখ-বিসুখকে দূরে রাখতে ও সংক্রমণ দমন করতে সাহায্য করে৷ চলুন দেখে নিই আনারসের উপকারীতা-
সংক্রমণ দমন করে
আনারসে রয়েছে ব্রোমেলিন এনজাইম, যা সংক্রমণ দমন করে৷নিয়মিত আনারস খেলে খেলাধুলা করতে গিয়ে পাওয়া আঘাত বা ক্ষত সহজেই সেরে যায়৷
দাঁত সুস্থ রাখে
আনারস প্রাকৃতিক উপায়ে দাঁতের দাগ দূর করে দাঁতকে সাদা করে৷
ক্যানসার প্রতিরোধ করে
আনারস ক্যানসার প্রতিরোধেও ভূমিকা রাখে বলে সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা গেছে৷ আনারস শরীরের ইমিউন কোষগুলোকেও সক্রিয় করে তোলে৷ এই তথ্যটি প্রকাশ করেছে ক্যান্সার লেটার ম্যাগাজিন৷
স্লিম হতে সাহায্য করে
আনারসে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় নানা উপাদান ও আঁশ৷ আঁশ অনেকক্ষণ পেট ভরা রাখে এবং সহজে খিদে পায় না৷ অর্থাৎ কম খেলেও শরীরের প্রয়োজনীয় ভিটামিনের অভাব পূরণ করে আনারস৷ এর মাধ্যমে সহজেই ওজন কমানো সম্ভব৷
চর্বিমুক্ত
আনারসের আঁশ, এনজাইম ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে৷ আনারস কোলেস্টরেল ও চর্বিমুক্ত বলে শরীরে রক্ত জমাট হতে বাঁধা দেয়৷
চোখের উপকার
আনারসে রয়েছে বিটা ক্যারোটিন ও ভিটামিন ‘এ’, যা দৃষ্টিশক্তি বাড়ায়৷ তাছাড়া নিয়মিত আনারস খেলে বয়স বাড়ার সাথে সাথে চোখের যেসব সমস্যা দেখা দেয়, সেসব দূরে থাকে৷
হজমশক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূরে করে
কাটাকাটির ঝামেলার কারণে এই ফল যখন-তখন ইচ্ছে হলেই খাওয়া যায় না৷ তবে এতে থাকা শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ‘এ’, ক্যালশিয়াম, পটাশিয়াম এবং ফসফরাস দেহের পুষ্টির অভাব যেমন পূরণ করে, তেমনি হজমশক্তি বাড়িয়ে কোষ্ঠকাঠিন্যও দূর করে৷
মন ভালো করা ফল
আনারসকে জার্মানরা মন ভালো করা ফলও বলে থাকে৷ আনারস জ্বর বা ঠান্ডাজনিত অসুখে শরীরকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে সহায়তা করে৷
সাবধান!
আনারস থেকে অনেকের অ্যালার্জি হয়৷ বিশেষ করে ঠোঁট ফুলে যায় কিংবা গলায় বা জিভে এক ধরনের অস্বস্তি বোধ হয়৷ এ রকম হলে আনারস না খাওয়াই ভালো৷ তবে আনারস কাটার পর ভালো করে ধুয়ে নিলে এলার্জির আশঙ্কা কমে৷
-জেডসি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু



