ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১৪:৩৫:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

গুরুতর অসুস্থ ঋতুপর্ণার মা, আছেন ভেন্টিলেশনে 

| উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৩ পিএম, ৯ নভেম্বর ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গুরুতর অসুস্থ টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর মা নন্দিতা সেনগুপ্ত। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। আছেন ভেন্টিলেশনে। ভারতীয় সংবাদমাধ্যমকে খবরটি ঋতুপর্ণা নিজেই জানিয়েছেন। 

জানা গেছে, অনেক দিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন ঋতুপর্ণার মা। অভিনেত্রী জানান, লাগাতার ডায়ালাইসিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। এখন কিডনির অবস্থা সামান্য ভালো হলেও নিঃশ্বাসের সমস্যা রয়েছে। প্লাটিলেটও বেশ কম। পরিস্থিতির গুরুত্ব বুঝে অভিনেত্রীর মাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। 

তবে আশা ছাড়েননি ঋতু। তার জোর আত্মবিশ্বাস মা ফিরবেন। এদিকে অভিনেত্রীর শাশুড়ির অবস্থাও খুব একটা ভালো না। বেশ অসুস্থ তিনি। দুই দিক সামাল দিতে গিয়ে বেসামাল ঋতুপর্ণা।

সম্প্রতি নতুন বছরে পা রেখেছেন ঋতুপর্ণা। সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় হয়েছেন সিক্ত। কিন্তু মা ও শাশুড়ির অসুস্থতায় সেসব উপভোগ করতে পারেননি তিনি। জন্মদিন কেটেছে মন খারাপের হাত ধরে। মায়ের ভেন্টিলেশনে যাওয়া যেন মন খারাপের মাত্রাও বাড়িয়ে দিল অভিনেত্রীর।