গোপালগঞ্জের ঘরে-ঘরে আজ উদযাপিত হচ্ছে লক্ষ্মীপূজা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ২৮ অক্টোবর ২০২৩ শনিবার
ফাইল ছবি।
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার গোপালগঞ্জের জেলার ঘরে-ঘরে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা।
আজ শনিবার ভোর ৪টা ১২ সেকেন্ডে কোজাগরী পূর্ণিমা শুরু হয়েছে।এদিন দিবাগত রাত ২টা ২৬ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি রয়েছে।
দুপুর থেকে এ জেলায় দেবীর বন্ধনা শুরু হবে।চলবে গভীররাত পর্যন্ত।
পুরোহিত দিপংকর চক্রবর্তী বলেন, সনাতন (হিন্দু) শাস্ত্র অনুসারে, ভগবান বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী সম্পদ, সৌভাগ্য, শক্তি, বিলাসিতা, সৌন্দর্য, উর্বরতা এবং মঙ্গলময়তার দেবী। তিনি প্রকৃতির সুন্দর এবং দানশীল দিকের প্রতিনিধিত্ব করেন। তাই দেবীর কৃপা লাভের আশায় আজ শনিবার দুপুর থেকে লক্ষ্মীপূজা করা হবে।। এ পূজা সাধারণত সনাতন ধর্মালম্বীদের ঘরে ঘরে অনুষ্ঠিত হয়। সর্বজনীনভাবে খুব কম মন্ডপে এ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।
ওই পুরোহিত বলেন, যারা তার অনুগ্রহের যোগ্য তাদের শক্তি, আনন্দ এবং সমৃদ্ধি দেন তিনি (লক্ষ্মী)। তার আশীর্বাদ পেতে, ভক্তকে অবশ্যই জীবনের আইনকে সম্মান করতে হবে ও অস্তিত্বের বিস্ময়কর প্রশংসা করতে হবে।
গৃহবধূ উর্মিলা সরকার বলেন, ঐতিহ্যগতভাবে সনাতন (হিন্দু) নারীরা এ পূজা উদযাপন করেন। তাই আমরা এ উপলক্ষে উপবাস থাকব। গৃহের উপাসনার আসনে বেদীর মূর্তি/পট স্থাপন করব। লক্ষ্মীর পাশে থাকবে কলা বউ বা নারকেল বউ। ঘরের মেঝতে লক্ষ্মীর পায়ের ছাপ ও অল্পনা দেব। আলোকসজ্জায় পুরো ঘর আলোকিত করব ।
আমরা স্নান সেরে নতুন বা পরিষ্কার বস্ত্র পরিধান করে ঘরে বসে লক্ষ্মীর আরাধনা করব।
ওই গৃহবধূ আরো বলেন, আমাদের বিশ্বাস লক্ষীদেবী দর্শনে সন্তুষ্ট হলে পরিবারে আর্থিক সমস্যা হবে না ও সংসারে সুখ-স্বাচ্ছন্দ্য বাড়বে।
দেবী লক্ষ্মীর পূজার পর, মন্দির ও বাড়িতে অঞ্জলি দেওয়া হবে। সুরে সুরে নারীরা পড়বেন লক্ষ্মী পাঁচালী। এরপর তারা উপবাস ভেঙ্গে বিতরণ করবেন প্রসাদ ।
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা








