ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ২১:৫০:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ

গোপালগঞ্জে অসুস্থ হয়ে প্রায় ৫০ ছাত্রী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১২ পিএম, ৩০ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আজ বৃহস্পতিবার  শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। তারা সবাই পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেনীর শিক্ষার্থী।

ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রামশীল ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আজ অর্ধশতাধিক অসুস্থ  ছাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

তিনি বলেন, আজ ছাত্রীদের পরীক্ষা ছিল। এই পরীক্ষা চলাকালিন হঠাৎ একের পর এক  ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের তাৎক্ষনিকভাবে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পারিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তা বলেন, ৪০/৫০জন শিক্ষার্থী শ্বাসকষ্টের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসে।তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

অল্প সময়ের মধ্যে সবাই সুস্থ্য হয়ে উঠবে বলে তিনি আশা করেন।