গোপালগঞ্জে শেখ হাসিনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ৪ ডিসেম্বর ২০২৩ সোমবার
ফাইল ছবি।
গোপালগঞ্জের ৩টি সংসদীয় আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুববুল আলম।
যাচাই বাছাই শেষে আজ সোমবার জেলা রির্টানিং অফিসার এ ঘোষণা দেন। এছাড়া ওই ৩ আসনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লেঃ কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান, জাকের পার্টির দেলোয়ার হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো: আব্দুল্লাহ, জাতীয় পার্টির (মঞ্জু) সহিদুল ইসলাম মোল্লা, তৃণমূল বিএনপির মো: জাহিদুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এ আসনে মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়া মোঃ কাবির মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশন নির্ধারিত ১ শতাংশ ভোটারের মধ্যে একজন ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় ওই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুববুল আলম।
গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ-কাশিয়ানীর একাংশ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, তৃণমূল বিএনপি’র মো: জামাল উদ্দিন শেখ, জাতীয় পার্টির কাজী শাহীন, স্বতন্ত্র প্রার্থী মোঃ আমিনুল হাসান শাহীন, জাকের পার্টির মোঃ সাজ্জাদ হোসেন মিয়া ও মুক্তি জোটের মামুনুর রশীদের মনোনয়ন পত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।
এ আসনে হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় জাসদের মোঃ ফুল মিয়া ও বাংলাদেশ জাতীয় পার্টির ওমর খৈয়ম নয়নের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এছাড়াও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান, বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজামউদ্দিন লস্কর, এনপিপি’র শেখ আবুল কালাম এবং জাকের পার্টির মাহাবুর মোল্লার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এ আসনে বাংলাদেশ কংগ্রেসের মো. সাহিদুল ইসলাম (মিটু), জাতীয় পার্টির শিশির চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে ৬ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা


