গোপালগঞ্জে ৪১০ হেক্টর জমিতে সরিষা আবাদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০১ এএম, ১০ জানুয়ারি ২০২৪ বুধবার
গোপালগঞ্জে ৪১০ হেক্টর জমিতে সরিষা আবাদ
গোপালগঞ্জে গত বছরের তুলনায় এ বছর সরিষার আবাদ ৪১০ হেক্টরে বেড়েছে। গত ২০২২-২০২৩ অর্থ বছরে গোপালগঞ্জে ৪ হাজার ৫৭০ হেক্টরে সরিষার আবদ হয়েছিল। আর এবছর ৪ হাজার ৯৮০ হেক্টরে সরিষার আবাদ হয়েছে। সে হিসেবে এই জেলায় ৪১০ হেক্টরে সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে।
গত বছর ৪ হাজার ৫৭০ হেক্টরে উৎপাদিত হয়েছিল ৫ হাজার ৯৪১ টন সরিষা। এ বছর ৪ হাজার ৯৮০ হেক্টরে ৬ হাজার ৪৭৪ টন সরিষা উৎপাদিত হবে। গত বছরের তুলনায় এ বছর ৫৩৩ মেট্রিক টন সরষিা বেশি উৎপাদিত হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আঃ কাদের সরদার সরদার এসব তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা বাসসকে বলেন, এ বছর গোপালগঞ্জ সদর উপজেলায় ১ হাজার ৫৮৫ হেক্টরে, মুকসুদপুর উপজেলায় ১ হাজার ৬১৩ হেক্টরে, কাশিয়ানী উপজেলায় ১ হাজার ১৯০ হেক্টরে, কোটালীপাড়া উপজেলায় ২৫৭ হেক্টরে ও টুঙ্গিপাড়া উপজেলায় ৩৩৫ হেক্টরে সরিষার আবাদ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু বলেন, চলতি অর্থ বছরে গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় ৬ হাজার ২০০ জন কৃষককে বিনামূল্যে প্রণোদনার সরিষা বীজ ও সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।
জানা গেছে, মোট ৬ হাজার ২০০ কেজি সরিষার বীজ, ৬২ হাজার কেজি ডিএপি ও ৬২ হাজার কেজি এমওপি সার দিয়ে কৃষক ৬ হাজার ২০০ বিঘা জমিতে সরিষার আবাদ করেন। এ কারণে গোপালগঞ্জ জেলায় সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। এ বছর সরিষার ফলনও বেশি হবে। এতে ভোজ্য তেলর আমদানী নির্ভরতা কিছুটা হলেও কমাবে। কৃষক সরিষার ভালো দাম পেয়ে লাভবান হবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, এ বছর আবহাওয়া সরিষা আবাদের অনুকূলে ছিল। তাই কৃষক সদর উপজেলার ১ হাজার ৫৮৫ হেক্টর জমিতে সরিষার আবাদ করেছে। ক্ষেতে পোকা-মাকড়ের আক্রমন হয়নি। ক্ষেতে এখন পর্যন্ত সরিষা ভাল দেখা যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে, সরিষার বাম্পার ফলন হবে বলে ধারণা করা হচ্ছে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া








