গ্রাম বাংলার পরিচিত ফল ডেউয়া বিলুপ্তির পথে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ২৫ মে ২০২২ বুধবার
ফাইল ছবি।
গ্রাম বাংলার অতি পরিচিত ফল ডেউয়া। এটি বন কাঁঠাল বা গ্রাম্য ভাষায় বত্তা ফল হিসেবে পরিচিত। দেখতে অদ্ভুত টক-মিষ্টি স্বাদের এ ফলটি সবার পছন্দ।
বর্তমানে ফলটি বিলুপ্তির পথে। কিন্তু দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলায় এখনো ডেউয়া গাছ আছে। এটি কাঁঠাল গাছের মতই বড় হয়। ফল ধরার আগে দেখে বোঝার উপায় থাকে না।
ডেউয়া গাছের আকার বড় কিন্তু ফল বেশ ছোট। খোসাটা বেশ পাতলা। এর শাঁসগুলো বেশ ছোট।
গ্রামে বন ধ্বংসের কারণে ডেউয়া বা বন কাঁঠাল দুর্লভ হয়ে পড়ছে। গ্রামগঞ্জে পাওয়া গেলেও শহুরে খুব একটা চোখে পড়ে না। গ্রীষ্মকালীন ফলের পাশাপাশি বাজারে দেখা মিলে বিলুপ্ত প্রায় এই ফল।
ডেউয়া গাছ বহু শাখা-প্রশাখা বিশিষ্ট, বড় আকারের বৃক্ষ। প্রায় ২০-২৫ ফুট উঁচু হয়। এর ছাল ধূসর-বাদামী রঙের। গাছের ভেতর সাদাটে কষ বা আঠা থাকে। পাতা ৬-১২ ইঞ্চি লম্বা এবং ৪-৭ ইঞ্চি চওড়া হয়, যা অনেকটা কাক ডুমুরের পাতার মত । তবে আকারে সামান্য বড়।
স্ত্রী ও পুরুষ ফুল আলাদা। স্ত্রী ফুল আকারে বড় ও মসৃণ। এর ফুলে পাপড়ি নেই, ছোট গুটিরমত। স্ত্রী ফুল থেকে ফল হয়। ফল কাঁঠালের ন্যায় যৌগিক বা গুচ্ছ ফল। বাইরের আবরণ অসমান। কাঁচা ফল সবুজ, পাকলে হলুদ। ভিতরের শাঁস লালচে হলুদ। প্রতিটি শাঁসের মধ্যে একটি করে বীজ থাকে। সাধারণত মার্চ মাসে ফল আসে এবং মে মাসের শেষের দিকে ফল পাকতে শুরু করে। গাছ রোপনের উপযুক্ত সময় বর্ষাকাল।
দেখতে অদ্ভুত এবং খেতে টক-মিষ্টি। ডেউয়া ফল স্বাস্থ্যেরজন্য খুবই উপকারী। পাশাপাশি এর রয়েছে বেশকিছু ভেষজ গুণ। অনিয়ন্ত্রিত ওজন বর্তমান সময়ে একটা বড় সমস্যা। অথচ ঠাণ্ডা পানিতে ডেউয়া ফলের রস মিশিয়ে নিয়মিত পান করলেই ওজন নিয়ন্ত্রণে রাখা যায় বলে জানান স্থানীয় একাধিক প্রবীণ গ্রাম্য কবিরাজ । এমনকি ডেউয়া ফল রোদে শুকিয়ে সংরক্ষণ করে খাওয়া যায়।
মুখেররুচি ফেরাতে খাওয়া হয় এই ফল। ডেউয়া ফলের রসের সঙ্গে সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে খাওয়ার আগে খেলে মুখে রুচি ফিরে আসবে।
পুষ্টি বিজ্ঞানীরা বলেন, মধুর অম্ল যুক্ত পাকা ডেউয়া অরুচি ও পেটের বায়ুনাশে অমৃত। শুধু তাই নয়, পিত্ত ও যকৃতের জন্য উপকারী।
লাল মোহনের রমাগঞ্জের প্রবীণ মুরুব্বি মোঃ জিয়াউল হক, আব্দুল কাদের ও আঃ রসিদ মিয়াসহ সচেতন মহল বলেন, সরকারের কাছে আমাদের দাবি, প্রতি বছর বৃক্ষ রোপনের কর্মসূচিতে যেন ডেউয়া ফলের ছাড়া ও বীজ রোপনের উদ্যোগ নেয়। তাহলে আর বিলুপ্ত হবে না এ ফল বা ফল গাছটি- এমনটাই আশা তাদের।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার

