ঘরের আড়ায় ঝুলছিল গৃহবধূ, পাশে পড়ে ছিল চিরকুট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১১ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় চিরকুট লিখে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ৪ সন্তানের জননী নাসিমা বেগম (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মরদেহ উদ্ধারের সময়ে চিরকুটটি পায় পুলিশ।
চিরকুট লেখা ছিল, ‘আমার স্বামীর দোষ নাই, আমার স্বামী আমাকে অনেক মায়া করে, আমি সংসারের কোনো কাজ করতে পারি না। আমার ছেলে-মেয়েদের দেখে রেখ স্বামী। আমারে কেউ কোনো কিছু করে নাই, আমার লাশ পুলিশে দিয়েন না।’
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ওই গৃহবধূর বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। গৃহবধূ নাছিমা বেগম ফরিদগঞ্জ উপজেলার পূর্ব পোয়া গ্রামের দিনমজুর হিরন মিয়ার স্ত্রী।
মৃতের বোন হাসিনা বেগম বলেন, গত ২০ বছর পূর্বে আমার বোনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর আমার দুলাভাই বিদেশে চলে যান। বিদেশে দুলাভাই ভালো কিছু করতে না পেরে, গত ৭ বছর পূর্বে দেশে চলে আসেন। সেই থেকে আমার বোনের মাথায় সমস্যা সৃষ্টি হয়। বিভিন্ন চিকিৎসকদের চিকিৎসা নিয়েও ভালো হয়নি। আমার বড় ভাগনির বিয়ে হয়েছে, বাকিদের নিয়ে সবসময় চিন্তা করত আমার বোন। আমার দুলাভাই দিনমজুরের কাজ করেন, কখনো অটোরিকশা চালান, আবার কখনো কৃষিকাজ করেন। হঠাৎ আজকে জানতে পারি আমার বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ফরিদগঞ্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সিমটম দেখে এটিকে আত্মহত্যা বলেই মনে হয়েছে। তবুও মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ









