চট্টগ্রামে ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তরুণ-তরুণীর প্রাণহানী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৬ এএম, ২২ আগস্ট ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই তরুণ-তরুণীর প্রাণহানী হয়েছে। সোমবার (২১ আগস্ট) দিবাগত রাতে ফ্লাইওভারের ওয়ানা-জিইসি অংশে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. ইমরান এবং নাহিদা সুলতানা। ইমরান পূর্ব মাদারবাড়ি দারোগাহাট রোডের ইউনুস মোল্লার ছেলে। আর নাহিদা কক্সবাজারের চকরিয়া উপজেলার গোয়াখালী এলাকার রাসেল চৌধুরীর মেয়ে। ইমরান সিটি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও নাহিদা একই কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছেন সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি মো. তাহসিন।
জানা গেছে, নিহত নাহিদা সুলতানা ছাত্রলীগ নেতা ইমরানের বান্ধবী। তারা বাইকার গ্রুপ। বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। সোমবার রাত সাড়ে ১০টার সময় খুলশী থানার ওয়াসা এবং জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে ফ্লাইওভারে মোটরসাইকেল ও ট্রাকের ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আশেক বলেন, জিইসি মোড় ফ্লাইওভারে দুর্ঘটনায় আহত দুই তরুণ-তরুণীকে মুমূর্ষু অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল