চলতি মাসেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ জানিয়েছেন, চলতি মাসেই শুরু হচ্ছে পাবনা থেকে ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচল। মহামান্য রাষ্ট্রপতি অথবা মাননীয় প্রধানমন্ত্রী যেকোনো একজন পাবনা-ঢাকা ট্রেনের উদ্বোধন করবেন।
তিনি আরও জানান, ২৪ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল উদ্বোধন হবে। মহামান্য রাষ্ট্রপতি পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচলের ঘোষণা দেয়ার পর থেকেই রেল বিভাগ বিষয়টি নিয়ে কাজ শুরু করে। ট্রেন চলাচলের সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত পর্যায়ে। ট্রেনের নাম ও উদ্বোধনের দিন এখনো নির্ধারণ হয়নি।
জানা গেছে, পাবনা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে এ ট্রেন চলাচল করবে। পাবনা স্টেশন থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ২টা ১৫ মিনিটে। চাহিদা অনুযায়ী এ ট্রেনে ১২ থেকে ১৪টি যাত্রীবাহী কোচ সংযুক্ত করা হবে। অন্য আন্তঃনগর ট্রেনের মতো থাকবে শোভন চেয়ার, এসি চেয়ার ও কেবিন।
পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী (ডিএন-২) বীরবল মন্ডল বলেন, ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেন চালানোর সব প্রস্তুতি শুরু হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহের যেকোনো দিন ট্রেন চলাচল শুরু হবে। পাবনা-ঢাকা ট্রেন চলাচলের সব প্রস্তুতি সম্পন্ন করতে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মচারী ও কর্মকর্তারা এখন ব্যস্ত সময় পার করছেন।
পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (উত্তর) এ কে এম নুরুল আলম বলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ে কার্যালয়, রাজশাহী থেকে আমরা জেনেছি এ মাসের মধ্যেই ট্রেন চলাচল শুরু হবে। তবে কোন কোন স্টেশনে ট্রেন স্টপেজ হবে এবং টিকিটের মূল্য কত হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। আশা করি দু-একদিনের মধ্যেই পশ্চিমাঞ্চল রেলওয়ে দপ্তর থেকে এসব বিষয়ে নির্দেশনা পেয়ে যাবো।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








