চলে গেলেন রুমা গুহ ঠাকুরতা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৪ এএম, ৩ জুন ২০১৯ সোমবার
চলে গেলেন রুমা গুহ ঠাকুরতা। ভারতের কলকাতায় নিজের বাড়িতে ঘুমের মধ্যেই প্রয়াত হলেন ক্যালকাটা ইয়ুথ কেয়ারের প্রতিষ্ঠাতা এই অভিনয়শিল্পী। আজ সোমবার ভোর সোয়া ৬টা নাগাদ ৩৮ বালিগঞ্জ প্লেসে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে বর্ষীয়াণ অভিনেত্রীর। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
কিছু দিন আগে ছেলে অমিত কুমারের বাড়িতে গিয়েছিলেন। মাস তিনেক অমিতের বাড়িতেই ছিলেন। কয়েক দিন আগে কলকাতায় ফেরেন রুমা। আজ বিকেলে ছেলে অমিত এলে শেষকৃত্য সম্পন্ন হবে প্রতিভাময়ী অভিনেত্রী-গায়িকার।
প্রখ্যাত কণ্ঠশিল্পী কিশোর কুমারের প্রথম স্ত্রী রুমা। তাদের সন্তান অমিত কুমার। কিশোরের সঙ্গে বিচ্ছেদের পর রুমার সঙ্গে বিয়ে হয় অরূপ গুহ ঠাকুরতার। গায়িকা শ্রমণা চক্রবর্তী রুমা এবং অরূপ গুহ ঠাকুরতার সন্তান।
অরূপ গুহ ঠাকুরতার ভাই সুদেব গুহ ঠাকুরতার জানান, অমিতের কাছেই মূলত থাকতেন রুমা। বয়স হয়েছিল। তবে কোনও রকম অসুস্থতা সেই অর্থে ছিল না। বার্ধক্যজনিত কারণেই মারা গেছেন রুমা।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব