চাঁদপুরে প্রতিদিন উঠছে ২০০০ মণ ইলিশ, দামও কম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ এএম, ৩ আগস্ট ২০২২ বুধবার
ছবি: সংগৃহীত
দক্ষিণাঞ্চলের ইলিশের সবচেয়ে বড় বাজার চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এখন প্রতিদিন দেড় থেকে ২ হাজার মণ ইলিশ আসছে। এখান থেকে ইলিশ মাছ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে।
মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে জেলার বড় স্টেশনে মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে ৪৫টি আড়তে ক্রেতা-বিক্রেতাদের হাঁক-ডাকে পুরো এলাকা সরব দেখা যায়।
ইলিশ বিক্রেতা মো. শাহবুদ্দিন বলেন, এখন ঘাটে প্রচুর ইলিশ এলেও পদ্মার ইলিশ একেবারেই কম। চট্টগ্রাম, হাতিয়া, লক্ষ্মীপুরের ইলিশ বেশি আসছে। পদ্মার ইলিশ প্রতি কেজি ১৫০০ টাকা পর্যন্ত এবং চট্টগ্রামের ইলিশ ৫০০ থেকে ৬০০ টাকা দামে বিক্রি হচ্ছে।
ইলিশ মাছের ক্রেতা মহন, শোভন ও মিজান বলেন, ‘এখানে লোকাল বা পদ্মার ইলিশ একেবারে কম। তাই দাম আকাশচুম্বী। এখন খালি হাতে বাড়ি না ফিরে দরদামে যেটা পাবো, সেটাই কিনবো।’
বাজার দর জানাতে গিয়ে ব্যবসায়ী ইউসুফ বন্দুকসী বলেন, এখানে অধিকাংশ ইলিশ মাছ ছোট। যা ওজনে ৪০০, ৫০০ বা ৬০০ গ্রাম হবে। এই ইলিশ মাছ এখন ২২ থেকে ২৪ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে। যা ৫৫০ থেকে ৬০০ টাকা কেজি। তবে আজ পদ্মার ইলিশ প্রায় ১০০ মণ বাজারে উঠেছে। এই ইলিশের দাম বেশি এবং সাইজেও বড়। এক কেজি সাইজের পদ্মার ইলিশ ১৩০০ টাকা, আর দেড় কেজির ইলিশ ১৫০০ থেকে ১৬০০ টাকা এবং ৮০০ গ্রামের ইলিশ ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এখন দিন যত যাবে, ঘাটে পদ্মার ইলিশের পরিমাণ বাড়বে বলে জানান ব্যবসায়ী ইউসুফ বন্দুকসী।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, আজকেও মৎস্য অবতরণ কেন্দ্রে দেড় থেকে ২ হাজার মণ ইলিশ এসেছে। আশা করা হচ্ছে, দ্রুত পদ্মার ইলিশের দামও কমবে। আর বর্তমানে এখানে ইলিশের যে দাম, তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



