চাকুরে নয়, যুবকদের উদ্যোক্তা হতে আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ১ নভেম্বর ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরির ব্যবস্থা করতে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের যুবসমাজ নিজেরা শুধু চাকরির পেছনে ছুটে বেড়াবে না। চাকরি দেবে। সেই ধরনের ব্যবস্থা যেন তারা করতে পারে সেটাই আমরা চাই। সেই ধরনের মন মানসিকতা থাকতে হবে। উদ্যোক্তা হতে হবে নিজেদেরকেই।
যুবকদের নিজের শক্তি-সামর্থ্য কাজে লাগিয়ে চাকুরে না হয়ে বস হওয়ার তাগিদ দিয়ে সরকারপ্রধান বলেন, জাতির পিতার আদর্শে আমরা যুবকদের গড়ে তুলব। এই বয়সটাই কাজের বয়স, মেধা বিকাশের বয়স। আমরা আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছি তখন কর্মসংস্থান তৈরিতে জোর দিয়েছি। আমাদের দেশটা পরিচালনা করবে কারা? আজকে যারা তরুণ যুবক তারাই।
রবিবার (০১ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু জাতীয় দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত প্রধানমন্ত্রী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
দেশ গড়ায় যুবকদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যত বেশি বিনিয়োগ তত কর্মসংস্থান। সে দিকে যুবকদের লক্ষ্য রাখতে হবে। নিজেরা উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরি দিতে হবে। একজন যুবককে কমপক্ষে ১০ জনের চাকরির ব্যবস্থা করতে হবে।
যুবকদের কর্মসংস্থানের জন্য তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সোনার হরিণ ধরার আশায় কেউ জীবনের ঝুঁকি নিয়ে বিদেশ পাড়ি দেবেন না। দেশেই এখন কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। আর বিদেশে গেলে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় প্রয়োজনীয় তথ্য নিয়ে যেতে হবে।
মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি এ ধরনের কাজের সঙ্গে যেন যুব সমাজ যুক্ত না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এসবের বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা আবার স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা।
সবাইকে মহামারির প্রাদুর্ভাব রোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা জানান, করোনা মহামারির কারণে সারা বিশ্ব স্থবির হয়ে পড়লেও তার সরকারের লক্ষ্য বাংলাদেশের অর্থনীতি যেন স্থবির না হয়ে পড়ে। সে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
সরকারপ্রধান বলেন, মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা আসছে। ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে লকডাউন শুরু হয়েছে। এজন্য সবাইকে নিজে সুরক্ষিত থাকা এবং অন্যকে সুরক্ষিত রাখার প্রতি তাগিদ দেন প্রধানমন্ত্রী। সবাইকে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











