চা-বাগান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৪ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার
বরমচাল চা বাগান থেকে প্রথমবারের মতো ঢাবিতে পড়ার সুযোগ পেলেন ইতি গৌড়। ছবি: সংগৃহীত
এটি কোনো গল্প নয়, একদম সত্যি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছায়াঢাকা ক্যাম্পাসে আজ বৃহস্পতিবার (২৬ জুন) ছিল এক অন্যরকম সকাল। কাঁধে ব্যাগ, চোখে স্বপ্ন, মুখে দৃঢ়তা— চা শ্রমিকের মেয়ে ইতি গৌড় ভর্তি হলেন দেশের শ্রেষ্ঠ এ বিদ্যাপীঠের ফিন্যান্স বিভাগে। এই দিনটি শুধু ইতির একার নয়, বরং মৌলভীবাজারের বরমচাল চা বাগানের পুরো জনগোষ্ঠীর জন্য গর্বের দিন। কারণ, ইতি গৌড় এই বাগান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া প্রথম শিক্ষার্থী।
চা পাতার গন্ধমাখা শ্রমের ঘ্রাণ নিয়ে বেড়ে ওঠা ইতির এই সাফল্য এসেছে অসংখ্য সীমাবদ্ধতা আর সংগ্রামের দেয়াল পেরিয়ে।
জানা গেছে, ইতির মা সুমিত্রা গৌড় ছিলেন বাগানের একজন শ্রমিক, যিনি অসুস্থ হয়ে দু’ বছর আগে মারা গেছেন। আর বাবা শংকর গৌড় এখন অসুস্থ হয়ে শয্যাশায়ী। কিন্তু এই পরিবারটি স্বপ্ন দেখতে কখনো কার্পণ্য করেনি।
চা শ্রমিক বাবা-মায়ের তিন মেয়ের বড় স্বপ্ন ছিল শিক্ষার আলোয় আলোকিত হওয়ার। বড় মেয়ে স্মৃতি ও মেজো মেয়ে সুইটি শিক্ষার আলোয় আলোকিত হয়ে সংসার জীবনে পা রেখেছেন। স্মৃতির স্বামী ঢাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আর সুইটি এখন ঢাকায় একটি নার্সিং কোর্সে অধ্যয়নরত। আর এই তিন বোনের সবার ছোট— ইতি, যাকে নিয়ে ছিল সবার সবচেয়ে বেশি স্বপ্ন।
ইতির শিক্ষা শুরু বরমচাল প্রাথমিক মিশনারি স্কুলে, সেখান থেকেই তার মেধার পরিচয় মিলেছিল। বরমচাল উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পেয়েছেন জিপিএ ৪.৬৭, এরপর এইচএসসিতে ইউছুফ গণি কলেজ থেকে পেয়েছেন ৪.৮৩। শুরু হয় নতুন অধ্যায়। একের পর এক ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধার প্রমাণ রেখেছেন ইতি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমাণ তালিকায় ছিলেন, পরে ভর্তি হলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএতে। কিন্তু মনের গহীনে বাসা বেঁধে থাকা এক স্বপ্ন— ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার। অবশেষে বাস্তবে ধরা দিল। ঢাবির ফল প্রকাশের পর ফিন্যান্স বিভাগে ভর্তির সুযোগ পেয়ে তিনি সেই স্বপ্নকেই বেছে নেন।
মেজো আপা সুইটিকে সঙ্গে নিয়ে ঢাকায় এসে আজ বৃহস্পতিবার ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছেন ইতি।
ইতি মিডিয়াকে বলেন, ‘আজ আমার স্বপ্নটা সত্যি হলো। মা বেঁচে থাকলে খুব খুশি হতেন। বাবা বাড়িতে, অসুস্থ, কিন্তু খুব খুশি। আমি ভালোভাবে পড়াশোনা করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাই।’
এদিকে ইতির সাফল্যের খবরে বরমচাল চা বাগানে যেন আনন্দের জোয়ার বইছে। তারা বলছেন, ইতির মতো আরও ছেলেমেয়েকে এগিয়ে যেতে হবে। বাগানের বিভিন্ন সামাজিক সংগঠন এরইমধ্যে তার পড়াশোনার খরচ বহনে আগ্রহ প্রকাশ করেছে।
ইতির বাড়ি ফেরার অপেক্ষায় চা শ্রমিক বস্তিতে চলছে এক অন্যরকম উন্মাদনা। যেখান থেকে প্রতিদিন মানুষ চা পাতা তুলে জীবিকা নির্বাহ করে, সেখান থেকেই এক মেয়ে স্বপ্নের রাজধানীতে পৌঁছে গেছে। এই গল্প শুধু ইতির নয়, এটা চা বাগানের প্রতিটি অবহেলিত পরিবারের গল্প, যারা প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে শিক্ষা আর সম্ভাবনার হাত ধরতে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







