ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১৪:৪৮:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক কোন দেশে কবে ঈদ

চীনে ৭০ বছর পর শক্তিশালী টাইফুনের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৮ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে টাইফুন ‘বেবিনকা’ আঘাত হেনেছে। দীর্ঘ ৭০ বছর পর কোনো শক্তিশালী টাইফুন আঘাত হানলো।

ঝড়টি সোমবার সকালে ব্যাপক শক্তি নিয়ে সরাসরি আঘাত হানে। খবর রয়টার্সের। 

দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ঝড়টি ১৫১ কিলোমিটার গড়িতে আঘাত হেনেছে। ১৯৪৯ সালে টাইফুন ‘গ্লোরিয়া’ আঘাত হানে। এরপর এবার আঘাত হানল বেবিনকা। 

সাংহাইতে সরাসরি শক্তিশালী টাইফুনের আঘাত হানা খুবই বিরল বিষয়। প্রধানত এটি ঘটে থাকে চীনের দক্ষিণাঞ্চলে। এর আগে গত সপ্তাহে চীনের হাইনান প্রদেশে শক্তিশালীর দিক দিকে ক্যাটাগরি ৪ এর সুপার টাইফুর ইয়াগি আঘাত হানে।

বেবিনকার আঘাতে রোববার রাত থেকে সাংহাইয়ের দুটি বিমানবন্দরের ফ্লাইট চলাচলা বাতিল করা হয়েছে। এছাড়া এ শহরের কিছু রেলওয়ে সেবাও বন্ধ রাখা হয়েছে।

এছাড়াও রিসোর্ট ও পার্কসহ চিড়িয়াখানাগুলো বন্ধ করা হয়েছে এবং বন্ধ রয়েছে ফেরি চলাচলও।